কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

‘বঙ্গবন্ধুর শাসনামলে রচিত অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’

পিকেএসএফ ভবনে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড এ এস এম মাকসুদ কামাল। ছবি : কালবেলা
পিকেএসএফ ভবনে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড এ এস এম মাকসুদ কামাল। ছবি : কালবেলা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সাড়ে তিন বছরের শাসনামলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের যে ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তার ওপর দাঁড়িয়ে বাংলাদেশকে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। বুধবার (২৭ মার্চ) ঢাকার আগারগাঁওস্থ পিকেএসএফ ভবনে আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষ্যে পিকেএসএফ এই আলোচনা সভার আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এস এম মাকসুদ কামাল এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এতে সভাপতিত্ব করেন পিকেএসএফের চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার।

সভায় বঙ্গবন্ধুর নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা করেন পিকেএসএফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের এবং ড. মো. জসীম উদ্দিন। অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু : বজ্রে তোমার বাজে বাঁশি’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এস এম মাকসুদ কামাল স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে বলেন, ৬৬-এর ছয় দফা বিশ্লেষণ করলে দেখা যায় যে, এর মধ্যে নিহিত ছিল স্বাধীনতার দাবি। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক সংগঠিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে বিভিন্নমুখী প্রচেষ্টা চলমান রয়েছে, যার সুফল অচিরেই পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পিকেএসএফের চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, সংগ্রাম এবং আত্মত্যাগ সমগ্র পৃথিবীর সব নিপীড়িত-নির্যাতিত মানুষের জন্য আলোকবর্তিকা হয়ে আছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদান করার ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবের ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, কারও আহ্বানে দেশের কোটি কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের এমন উদাহরণ খুব বেশি নেই আর।

অনুষ্ঠানের শুরুতে ড. নমিতা হালদার অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বের বিকাশ এবং স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, জনসাধারণকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করতে বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বের ভূমিকা অতুলনীয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X