কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০৮:০৪ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনের অবিক্রিত টিকিট ছয় হাজারের বেশি

ট্রেনের টিকিট। পুরোনো ছবি
ট্রেনের টিকিট। পুরোনো ছবি

ঈদযাত্রায় ৭ এপ্রিলের ট্রেনের অগ্রিম টিকিট নিতে অনলাইনে হিট করেছেন প্রায় এক কোটি ৩৮ লাখ গ্রাহক। তবে, ছয় হাজার ৩৭৩টি টিকিট অবিক্রিত রয়েছে।

বুধবার (২৭ মার্চ) কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন ট্রেনের অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠান সহজ ডটকমের প্রধান টেকনেশিয়ান সনদীপ দেবনাথ।

তিনি বলেন, সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে অনলাইনে হিট করেছেন ৯৪ লাখ ১০ হাজার গ্রাহক। টিকিট বিক্রির দ্বিতীয় ধাপে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে হিট করেছেন ৪৩ লাখ ৮০ হাজার।

ঢাকা থেকে প্রতিদিন আন্তঃনগর ট্রেনের টিকিট ৩৩ হাজার। এর মধ্যে কোটায় বিক্রি হয় ৩০ হাজার ৮৮৯টি। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ২৪ হাজার ৫১৬টি টিকিট বিক্রি হয়েছে। ছয় হাজার ৩৭৩টি টিকিট অবিক্রিত রয়েছে।

এছাড়া সারা দেশে প্রতিদিন অনলাইনে ট্রেনের বিক্রিযোগ্য টিকিট সংখ্যা এক লাখ ৫৪ হাজার ১৪৯টি। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ৩৫ হাজার ২১টি টিকিট বিক্রি হয়েছে।

রেল কর্মকর্তারা বলছেন, ঢাকা, সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, কক্সবাজারসহ গুরুত্বপূর্ণ এলাকার টিকিটের চাহিদা সবচেয়ে বেশি।

যেসব টিকিট অবিক্রিত রয়েছে সেগুলো অনলাইনেই বিক্রি হবে। বিক্রি না হওয়া টিকিটগুলো অগ্রিম টিকিট বিক্রি শেষে অনলাইনে দেখা যাবে। তখন যাত্রীরা প্রয়োজনমতো টিকিট সংগ্রহ করতে পারবেন।

৭ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে আগামীকাল ২৮ মার্চ। ৮ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৯ মার্চ, ৯ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ।

এ ছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি হবে।

অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩ এপ্রিল থেকে। ৯ এপ্রিল পর্যন্ত অগ্রিম ফিরতি টিকিট বিক্রি হবে। ৩ এপ্রিল পাওয়া যাবে ১৩ এপ্রিলের টিকিট। এভাবে পর্যায়ক্রমে ১৯ এপ্রিল পর্যন্ত টিকিট পাওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১০

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১১

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১২

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৩

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৪

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৫

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৬

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৭

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৮

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

২০
X