কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০৮:২১ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সৈয়দ মাহবুবার রহমানের স্মরণে শোক সভা

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সৈয়দ মাহবুবার রহমানের স্মরণে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) আয়োজনে শোক সভা অনুষ্ঠিত। ছবি : সৌজন্য
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সৈয়দ মাহবুবার রহমানের স্মরণে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) আয়োজনে শোক সভা অনুষ্ঠিত। ছবি : সৌজন্য

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক বলেছেন, মুক্তিযুদ্ধ চলাকালীন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সৈয়দ মাহবুবার রহমান যে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছিলেন, তা প্রকাশ পেলে দেশে পাকিস্তানপন্থি কোনো ব্যক্তি পাওয়া যেত না।

শনিবার (৩০ মার্চ) বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সৈয়দ মাহবুবার রহমানের স্মরণে আইন ও সালিশ কেন্দ্র (আসক) আয়োজনে শোক সভায় এ কথা বলেন তিনি।

সভাটি পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর চেয়ারপার্সন জেড আই খান পান্না।

স্মৃতিচারণে তিনি বলেন, তার মৃত্যুতে বিচারপ্রার্থী কোনো ব্যক্তি যাতে ক্ষতিগ্রস্ত না হন সে ব্যাপারে তিনি পূর্বেই সতর্কতা গ্রহণ করে দায়িত্ব হস্তান্তরের ব্যবস্থা করেছিলেন।

শোক সভায় অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট এম কে রহমান, সিনিয়র অ্যাডভোকেট মো আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট শাহ মঞ্জরুল হক, ব্যারিস্টার অনিক আর হক, ব্যারিস্টার আনিসুল হাসানসহ, তার সহকর্মী, আইনজীবী ও মানবাধিকারকর্মী।

এ ছাড়াও, অ্যাডভোকেট ফয়েজ আহমেদ, অ্যাডভোকেট নীনা গোস্বামী অনলাইনে সংযুক্ত হয়ে তার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন।

পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন- তার ছেলে সৈয়দ তারেক মাহবুব এবং ভাই সৈয়দ মোস্তাফিজুর রহমান। সভাটি সঞ্চালনা করেন আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর নির্বাহী পরিচালক ফারুখ ফয়সল।

গত ১৪ মার্চ ভোরবেলা সৈয়দ মাহবুবার রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। দেশে গণতন্ত্র, সমাজতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি কাজ করে গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

বিশ্ব রক্তদাতা দিবস আজ

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

১০

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

১১

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

১২

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

১৩

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

১৪

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

১৫

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১৬

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১৭

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১৮

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৯

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

২০
X