কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০৯:১৪ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর সমাধিতে ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারদের শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারদের শ্রদ্ধা নিবেদন। ছবি : সংগৃহীত
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারদের শ্রদ্ধা নিবেদন। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ৪১তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।

শনিবার (৩০ মার্চ) দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এ সময় বঙ্গবন্ধুর স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন, সদ্য গেজেটেড শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। পাশাপাশি তারা বঙ্গবন্ধুর সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

সমাধি পরিদর্শনকালে কর্মকর্তারা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে কর্মজীবনের শুরু থেকেই দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিষয়ে শিক্ষা ক্যাডার কর্মকর্তা সাকিনা কাওসার রূপা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে উন্নত শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই। আমরা সেই শিক্ষা ব্যবস্থাকেই আরও এগিয়ে নিয়ে যেতে চাই।

পরে কর্মকর্তারা সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জের অধ্যক্ষ প্রফেসর মো. ওহিদ আলম লস্কার-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় অধ্যক্ষ উপস্থিত কর্মকর্তাদের ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১০

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১১

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১২

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৩

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৪

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৫

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৬

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৮

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

২০
X