কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০৬:৩৬ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

৩ এপ্রিল থেকে ট্রেনের ফিরতি টিকিট

ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু ৩ এপ্রিল থেকে। ছবি : সংগৃহীত
ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু ৩ এপ্রিল থেকে। ছবি : সংগৃহীত

আগামী তিন এপ্রিল থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের জন্য অগ্রিম ফিরতি টিকিট বিক্রির করবে রেলওয়ে কর্তৃপক্ষ। ঘরে ফেরার মতোই এ পর্বেও টিকিট দেওয়া হবে টানা সাত দিন। আগামী ১১ এপ্রিল ঈদ ধরে ২৪ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত ৩-৯ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে। এবার ফিরতি টিকিট বিক্রির পালা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ৩ এপ্রিল দেওয়া হবে ১৩ এপ্রিলের টিকিট। ৪ এপ্রিল দেওয়া হবে ১৪ এপ্রিলের টিকিটি। এভাবে পর্যায়ক্রমে ৯ এপ্রিল পর্যন্ত ১৯ এপ্রিলের টিকিট বিক্রি হবে।

ফিরতি সব টিকিট পাওয়া যাবে অনলাইনে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন।

এদিকে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের জন্য অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আগামী ২ এপ্রিল থেকে দেশের বিভিন্ন জায়গায় থাকা বিআরটিসির ডিপো থেকে যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন। ঈদযাত্রায় সারা দেশে সাড়ে ৫০০ এর বেশি বাস চলাচল করবে বলে জানা গেছে।

রোববার বিআরটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) শুকদেব ঢালী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে গত বছরগুলোর মতো বিআরটিসি ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে আগামী ৫ এপ্রিল থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’র আয়োজন করেছে। এ উপলক্ষ্যে আগামী ২ এপ্রিল থেকে বিআরটিসির সংশ্লিষ্ট ডিপো থেকে অগ্রিম আসন বিক্রি শুরু হবে। ঈদ সার্ভিসের বাস চলাচল করবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।

ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) থেকে অগ্রিম আসন বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১০

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১১

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১২

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৩

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৪

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৫

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৬

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৭

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৮

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৯

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

২০
X