কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৫:৫৮ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে বিএনপির আমলে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : কালবেলা
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : কালবেলা

বাংলাদেশ থেকে বিদেশে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে বিএনপির আমলে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অর্থ পাচার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির আমলে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে। পরে যে হয়নি তা নয়, পরেও হয়েছে। সেগুলো নিয়ে নানা ইন্টারন্যাশনাল ল’ এবং কমপ্লিকেশন আছে। আমরা সেগুলো নিয়ে কাজ করছি।

একই সঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে মানসিক ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি।

‘দেশে দুর্ভিক্ষ বিরাজমান’ রিজভীর এমন বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, রিজভী সাহেবের বক্তব্য শুনে মনে হচ্ছে, ওনার মানসিক পরীক্ষা করা দরকার। দেশে দুর্ভিক্ষ শুরু হয়েছে বা দুর্ভিক্ষ বিরাজ করছে; এটি রিজভী সাহেব যখন বলতে পেরেছেন তখন তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। দেশের মানুষের মধ্যে কোনো হাহাকার নেই। দেশের মানুষ সবাই খেতে পারছে। ওনার মানসিক সুস্থতা পরীক্ষা করার জন্য আমি ড্যাবের ডাক্তারদের অনুরোধ জানাব।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের (তারেক রহমান) মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে বাংলাদেশে এসে এপিআই সাক্ষ্য দিয়ে গেছে এবং তার শাস্তি হয়েছে। খালেদা জিয়ার দ্বিতীয় পুত্র আরাফাত রহমানের পাচারকৃত টাকা সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। তারা যখন ক্ষমতায় ছিল পরপর বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। সেগুলো ঢাকার জন্য রিজভী সাহেব আবোল-তাবোল বলছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X