কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০৯:১৬ এএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৯:৩৮ এএম
অনলাইন সংস্করণ

ঈদযাত্রায় বিমানবন্দরে দাঁড়াবে না দুই ট্রেন

আন্তঃনগর ট্রেন নীলসাগর এক্সপ্রেস। ছবি : সংগৃহীত
আন্তঃনগর ট্রেন নীলসাগর এক্সপ্রেস। ছবি : সংগৃহীত

ঈদে ট্রেনের শিডিউল ঠিক রাখতে নির্ধারিত ট্রেনে যাত্রী ওঠানামা করবে ক্যান্টনমেন্ট স্টেশনে। এ সময়ে আন্তঃনগর ট্রেন নীলসাগর এক্সপ্রেস (৭৬৫/৭৬৬) ও চিলাহাটি এক্সপ্রেস (৮০৫/৮০৬) বিমানবন্দর রেলওয়ে স্টেশনে দাঁড়াবে না।

বুধবার (৩ এপ্রিল) ঈদে ট্রেনের শিডিউল ঠিক রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্রে জানা যায়, এ সময়ে বিকল্প সেবা নিশ্চিতে হিসেবে ট্রেন দুটি ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করবে। ফলে ওই ট্রেনের যাত্রীরা বিমানবন্দর স্টেশনের পরিবর্তে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ওঠানামা করতে পারবেন।

বাংলাদেশ রেলওয়ের ঈদুল ফিতর উপলক্ষে নেওয়া কার্যবিবরণীতে বলা হয়, ঈদযাত্রায় ভিড় এড়িয়ে যাত্রীদের ট্রেনে চড়া নির্বিঘ্ন করতে ৩ এপ্রিল থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত আন্তঃনগর নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের পরিবর্তে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে চলাচল করবে। ট্রেন দুটি বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি করবে না। ঈদুল ফিতরের দিন বিশেষ ব্যবস্থাপনায় কিছু মেইল এক্সপ্রেস ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে। তবে কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।

অন্যদিকে, ৮ এপ্রিল রাত ১২টার পর থেকে ঈদের পরের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্য সব পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ রাখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১০

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১১

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১২

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৩

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৪

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৫

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৬

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৭

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৮

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৯

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

২০
X