কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ১০:০৮ এএম
অনলাইন সংস্করণ

ট্রেনে প্রথম ঈদযাত্রা বিলম্ব দিয়ে শুরু

ট্রেন। ছবি : সংগৃহীত
ট্রেন। ছবি : সংগৃহীত

এবারের ঈদযাত্রায় ঢাকা থেকে ট্রেনের শিডিউল ধরে রাখতে রেলওয়ের শুরুতেই খানিক ধাক্কা খেয়েছেন। ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেসসহ (৭৬৯) কয়েকটি ট্রেন ঢাকা স্টেশন থেকে বিলম্বে ছেড়ে গেছে।

বুধবার (৩ এপ্রিল) ঈদযাত্রায় বিশেষ ট্রেন যাত্রা শুরু হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেস ঢাকা স্টেশন ছেড়ে যাওয়ার কথা সকাল ৬টায়। কক্সবাজারগামী দ্বিতীয় ট্রেন পর্যটক এক্সপ্রেস (৮১৬) ছেড়ে যাওয়ার কথা সকাল ৬টা ১৫ মিনিটে। কিন্তু পর্যটক এক্সপ্রেস ৫ মিনিট বিলম্ব নিয়ে ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গেলেও সাড়ে ৬টা পর্যন্ত ধূমকেতু এক্সপ্রেস ঢাকা ছাড়তে পারেনি। ট্রেনটি তখন পর্যন্ত ৪ নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছিল। তৃতীয় ট্রেন সিলেটগামী পারাবত এক্সপ্রেস (৭০৯) ৪ মিনিট বিলম্ব নিয়ে সকাল ৬টা ৩৪ মিনিটে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ঢাকা ছেড়ে যায়।

ঢাকা রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, রেলওয়ের মূল প্ল্যাটফর্ম এলাকায় টিকিটবিহীন কেউ যেন প্রবেশ করতে না পারে সেজন্য সব ধরনের প্রস্ততি নেওয়া হয়েছে। এ ছাড়াও স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় যে কাউকে সহজেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

অন্যদিকে ট্রেন যাত্রায় যাত্রীদের সার্বিক নিরাপত্তা দিতে প্ল্যাটফর্ম এলাকায় প্রবেশের মুখে ‍র‌্যাব, পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। প্ল্যাটফর্মে প্রবেশের মুখে ট্রাভেলিং টিকিট এক্সামিনারা (টিটিই) অবস্থান করছেন।

তারা যাত্রীদের টিকিটের সঙ্গে এনআইডি মিলিয়ে দেখার কাজটি করছেন। যাদের টিকিট নেই, তারা কাউন্টারে গিয়ে দাঁড়িয়ে যাওয়ার টিকিট সংগ্রহ করছেন। তারপর যাত্রীরা পরিচ্ছন্ন একটি পরিবেশের মধ্য দিয়ে প্ল্যাটফর্ম হয়ে নির্দিষ্ট গন্তব্যের ট্রেনে উঠছেন।

উল্লেখ্য, ঈদ উপলক্ষে এবার ঢাকা থেকে বহির্গামী আসন সংখ্যা ৩৩ হাজার ৫০০টি। এসব আসন গত ২৪ থেকে ৩০ মার্চ পর্যন্ত শতভাগ অনলাইনে বিক্রি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X