কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ০১:৫৬ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সুনাম বৃদ্ধিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ছবি : কালবেলা
সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ছবি : কালবেলা

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সব কর্মকর্তাকে সমন্বিতভাবে কাজ করে মন্ত্রণালয়ের সুনাম বৃদ্ধির আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা দ্রুত সময়ে একটি স্মার্ট মন্ত্রণালয় তৈরি করতে পারব।

সোমবার (১৫ এপ্রিল) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবে রূপদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প ২০৪১ অনুযায়ী কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন করে চলছে। একটি সুখী, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

সমৃদ্ধ দেশ গড়তে প্রবাসীকর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি করে প্রতিমন্ত্রী বলেন, কর্মীদের যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ করে বিদেশে প্রেরণ করতে হবে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহে আধুনিক ও যুগোপযোগী যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১০

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১১

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১২

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১৩

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১৪

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৫

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৬

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৭

‘মেসি ঈশ্বরের উপহার’

১৮

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৯

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

২০
X