কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪, ০৬:১৭ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নৌপথে মিয়ানমারের বিজিপি ও সেনাসদস্যদের ফেরত পাঠাবে বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ২৮৫ জন বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও সেনাসদস্যকে তারা নৌপথে ফেরত নিবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ রচিত ‘ভুবন জোড়া শেখ হাসিনার আসনখানি’ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ সকাল পর্যন্ত মিয়ানমারের বিজিপি ও সেনাবাহিনীর মোট ২৮৫ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের ফেরত পাঠানোর বিষয়ে আমরা আলাপ আলোচনার মধ্যে আছি। এ মাসের ২২ তারিখ তাদেরকে ফেরত নেওয়ার জন্য মিয়ানমারকে বাংলাদেশের পক্ষ থেকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘তবে ২২ তারিখে ফেরত নিতে পারবে কিনা সেটি নির্ভর করছে সমুদ্রের পরিস্থিতি ও সেখানকার সার্বিক পরিস্থিতির উপর। তবে তাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে মিয়ানমার সম্মত হয়েছে। নৌপথেই তাদেরকে ফেরত নিয়ে যাওয়া হবে। যে জাহাজ তাদের ফেরত নিতে আসবে সে জাহাজেই মিয়ানমারে বিভিন্ন কারণে আটকে পরা ১৫০ বাংলাদেশি নাগরিককেও তারা নিয়ে আসবে।’

এক প্রশ্নের উত্তরে হাছান মাহমুদ বলেন, বিএনপির রাজনৈতিক দুর্বলতা হলো তারা যেকোনো কিছুর জন্যই বিদেশিদের দুয়ারে দুয়ারে ঘুরে। গত কয়েকদিনে তারা বিভিন্ন দূতাবাসে বৈঠক করেছে। বাংলাদেশে ক্ষমতার মালিক জনগণ। জনগণের কাছে যদি বিএনপি না যায় কোনো বিদেশি দূতাবাস তাদের কোলে করে ক্ষমতায় বসিয়ে দিবে না।

জনগণই বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচিত করে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দিয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি নেতাদের বক্তব্য সার্কাসে পরিণত হয়েছে। এই সার্কাস থেকে বের হয়ে আসতে না পারলে বিএনপি কখনও জনগণের দল হয়ে উঠতে পারবে না।

এর আগে, ‘ভুবন জোড়া শেখ হাসিনার আসনখানি’ গ্রন্থের মোড়ক উন্মোচনকালে হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার মতো নেতৃত্ব সারাবিশ্বে বিরল। শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নন, এখন বিশ্বনেতায় রূপান্তরিত হয়েছেন। বিদেশি নেতারাও তার প্রসংশা করেন।

তিনি বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক শেখ হাসিনাকে বলেছেন- আপনি শুধু আমারই নয় আমার পরিবারেরও অনুপ্রেরণা। ফিলিস্তিনের রাষ্ট্রদূত আমার সঙ্গে দেখা করে বলেছে, আমরা যদি আরব বিশ্বে একজন শেখ হাসিনা পেতাম তাহলে আজ গাজায় যুদ্ধ হতো না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১০

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১১

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১২

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৩

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৪

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৫

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৬

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৭

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৮

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৯

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

২০
X