কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪, ১০:৫৮ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিআরটিএর অভিযানে ৪০৫ মামলা, ১০ লাখ টাকা জরিমানা 

সারা দেশে অভিযান পরিচালনা করেছে বিআরটিএ। ছবি : কালবেলা
সারা দেশে অভিযান পরিচালনা করেছে বিআরটিএ। ছবি : কালবেলা

সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা জোরদারে দেশের বিভিন্ন এলাকার সড়ক-মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

অভিযানে বিভিন্ন অপরাধে ৪০৫টি মামলায় ১০ লাখ ৩৬ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ১৫টি গাড়ি ডাম্পিংয়ে পাঠানো হয়।

শুক্রবারে (১৯ এপ্রিল) এ অভিযানে আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।

বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার কালবেলাকে বলেন, সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে শৃঙ্খলা জোরদার, অবৈধ নসিমন, করিমন, থ্রি হুইলার, ফিটনেসবিহীন মোটরযান, লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও ওভার স্পিড নিয়ন্ত্রণে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আট বিভাগে আঞ্চলিক সড়ক ও জাতীয় মহাসড়কে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। যা চলমান থাকবে। অবৈধ যানবাহন রাস্তায় চলতে দেওয়া হবে না।

ঈদের পর ধারাবাহিক সড়ক দুর্ঘটনা রোধে সোচ্চার হয় বিআরটিএ। এরই ধারাবাহিকতায় ১৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে ধারাবাহিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় রাষ্ট্রীয় পরিবহন নিয়ন্ত্রক এ সংস্থা। পাশাপাশি সংস্থার পক্ষ থেকে সারা দেশে অভিযান পরিচালনা করতে স্থানীয় প্রশাসনকেও অনুরোধ জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১০

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১১

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১২

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৩

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৪

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৫

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৬

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৭

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৮

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৯

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

২০
X