রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০৯:৫৪ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১০:০০ এএম
অনলাইন সংস্করণ

ইমেরিটাস অধ্যাপক হলেন ঢাবির ৬ শিক্ষক

ঢাবির ছয়জন শিক্ষক ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা পেয়েছেন। ছবি : সংগৃহীত
ঢাবির ছয়জন শিক্ষক ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা পেয়েছেন। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হলেন অবসরপ্রাপ্ত ছয়জন শিক্ষক। রোববার (১৬ জুলাই) রাতে সিন্ডিকেটের এক সভায় এই অনুমোদন দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভায় তাদের ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়।

ছয়জন শিক্ষক হলেন, চারুকলার অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের সাবেক অধ্যাপক রফিকুন নবী, ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের সাবেক অধ্যাপক খন্দকার বজলুল হক, উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক অধ্যাপক আতিউর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম এবং প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক হাশেম খান।

গত ৩০ বছরে সর্বমোট ৭ জন শিক্ষককে এই মর্যাদা দেওয়া হয়। এর নতুন তালিকায় বৃহস্পতিবার আরও ৬ জনের নাম যুক্ত করার প্রস্তাব আসে।

শিক্ষা কার্যক্রমে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ্যাতিমান অধ্যাপকদের চাকরির নির্দিষ্ট বয়সসীমা (৬৫ বছর) শেষ হওয়ার পর ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়ার রীতি আছে।

ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা পাওয়া অবসরপ্রাপ্ত শিক্ষকরা ৭৬ বছর বয়স পর্যন্ত একজন অধ্যাপকের পূর্ণ সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১০

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৩

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৪

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৫

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৬

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৭

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৮

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৯

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

২০
X