কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ১০:৩১ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকা-১৭ আসনের উপনির্বাচন

কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ হিরো আলমের

বনানী মডেল স্কুল ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে অভিযোগ করেন হিরো আলম। ছবি : কালবেলা
বনানী মডেল স্কুল ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে অভিযোগ করেন হিরো আলম। ছবি : কালবেলা

ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম (হিরো আলম)।

সোমবার (১৭ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে বনানী মডেল স্কুল ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে এ অভিযোগ করেন তিনি।

এর আগে সকাল ৮টা থেকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এরইমধ্যে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম (হিরো আলম) ভোটকেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করলেন।

হিরো আলম বলেন, আওয়ামী লীগের কর্মীরা আমাদের এজেন্টদের ওপর হামলা করেছে। তারা আমাদের এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতেও দেয়নি। যারা আমাদের এজেন্টদের বের করে দিয়েছে, তাদের বুকে আওয়ামী লীগের ব্যাচ ছিল। নির্বাচনের শুরু থেকেই আওয়ামী লীগ আমার ওপর আক্রমণ করছে।

এমন পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে কি না, এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, এমন পরিবেশ যদি হয়- এজেন্টদের বের করে দেওয়া হয়, তার মানে তারা নিজেরাই ব্যালট মারবে (সিল), তাছাড়া এজেন্ট কেন বের করে দেওয়া হবে? এখন নির্বাচন সুষ্ঠু হবে কী না, আপনারা দেখার অপেক্ষায় থাকুন সবাই।

এ সবাই হিরো আলম বলেন, আমাদের এজেন্ট যতই বের করে দিক, আমরা শেষ পর্যন্ত থাকব। নির্বাচনের ফলাফল কি হয় সেটা দেখব।

প্রসঙ্গত, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শন করছেন স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম (হিরো আলম)। সোমবার সকাল ৮টা থেকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে দলীয় প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন। আর স্বতন্ত্র প্রার্থী রয়েছেন মো. তারিকুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

তীব্র গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি!

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ বাংলাদেশি আহত

১০

‘এ রাষ্ট্র নারী-শিশুর নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ’

১১

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

১২

নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

১৩

পাটওয়ারী-সারজিসের সফর ঘিরে মতলবে উত্তেজনা

১৪

‘বিদ্যুৎ খাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপরে চাপানো যাবে না’

১৫

খড় শুকাতে গিয়ে হিটস্ট্রোকে প্রাণ গেল কৃষকের

১৬

তিন বছর ধরে অবরুদ্ধ, স্ত্রীর জানাজায়ও যেতে দিল না ছেলে

১৭

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি, গ্রেড-১ পেলেন ২ কর্মকর্তা

১৮

যুবদলের শীর্ষ নেতৃত্বে আইয়ুব খান, প্রত্যাশা সাংগঠনিক গতিশীলতার

১৯

নারায়ণগঞ্জ  / বিএনপি নেতাকে মারধর, ৪ যুবদল কর্মী বহিষ্কার

২০
X