কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

২৪ পুলিশ সুপারকে বদলি

বাংলাদেশ পুলিশের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ পুলিশের লোগো। ছবি : সংগৃহীত

পুলিশ সুপার পদমর্যাদার ২৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (১৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ।

বদলি হওয়া এসপিরা হলেন- বিশেষ শাখার মো. আজিম-উল-আহসানকে ঝিনাইদহ জেলায়, পুলিশ সদরদপ্তরের মো. মনজুর রহমানকে মৌলিভীবাজার জেলায়, ট্যুরিস্ট পুলিশের সৈকত শাহীনকে বান্দরবান জেলায়, বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলামকে নাটোর জেলায় ও নাটোরের পুলিশ সুপার মো. সাইফুর রহমানকে রাজশাহী জেলায় বদলি করা হয়েছে।

এ ছাড়া সিআইডির মুক্তাধরকে খাগড়াছড়ি জেলায়, ডিএমপির উত্তর প্রসাদ পাঠককে ঠাকুরগাঁও জেলায়, এসবির জিএম আবুল কালাম আজাদকে রাজবাড়ী জেলায়, ডিএমপির আবুল হাসনাত খানকে বাগেরহাট জেলায়, ডিএমপির মোহাম্মদ তারেক বিন রশিদকে লক্ষ্মীপুর জেলায় ও শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে জামালপুর জেলায় বদলি করা হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে বদলি হওয়া এসপিরা হলেন- ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমানকে বিশেষ শাখায় (এসবি), মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়াকে হাইওয়ে পুলিশে, রাজশাহীর পুলিশ সুপার এ, বি, এম, মাসুদ হোসেনকে ডিএমপিতে, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. নাইমুল হককে ট্যুরিস্ট পুলিশে, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

এছাড়া রাজবাড়ীর পুলিশ সুপার এম, এম শাকিলুজ্জামানকে খুলনা মেট্রোপলিটনে, জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে সিলেট রেঞ্জ ডিআইজির অফিসে, বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হককে রাজশাহী মহানগরীতে, লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই), পিরোজপুর পিবিআইয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে বিশেষ শাখায় (এসবি), পুলিশ সদরদপ্তরের মোছা. শামিমা আক্তারকে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নে, ঢাকা পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সরকার ওমর ফারুককে রাজশাহী মহানগরীতে ও পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার তাহিয়াত আহমেদ চৌধুরীকে সিলেট মহানগরী পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেফিল্ড ডকফেষ্টে বাংলাদেশি ফিল্মমেকারদের ডেলিগেশন

‘বাংলাদেশের একটি হত্যাকাণ্ড’ নিয়ে সেই বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

৬ নবজাতকের মৃত্যুতে অবহেলার প্রমাণ পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী

কাজিনদের মধ্যে বিয়ে কি নিরাপদ? গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

বিশ্বকাপ নিয়ে গাভির ভবিষ্যদ্বাণী

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে ছাত্রদল নেতাদের মারধর

সনাতন ধর্মাবলম্বী ৩ প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন জামায়াতের এমপি

‘গণতন্ত্র ও সাংবিধানিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারে জিয়াউর রহমানের অবদান স্মরণীয় হয়ে থাকবে’

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

লেবাননে ইসরায়েলি জেনারেলের গাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলা

১০

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভের ঘোষণা ককরোচ জনতা পার্টির

১১

দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলি হামলা, নিহত ১

১২

ভারতে সূর্যাস্ত, বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে দিল বিসিসিআই

১৩

পাঠ্যক্রমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করা হবে : শিক্ষামন্ত্রী

১৪

তাপপ্রবাহে পুড়ছে দেশ, থাকবে কদিন?

১৫

পশ্চিম তীরের বসতিতে কর ছাড়ের আইন পাস ইসরায়েলের

১৬

নানাবাড়িতে বেড়াতে এসে লাশ হলো মুনতাহা

১৭

শত্রুরা ইরানের জনগণের মনোবল ভাঙার চেষ্টা করছে : মোজতবা খামেনি

১৮

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : চেয়ারম্যান

১৯

‘জামায়াত নেতার বেদে মেয়েদের চুল কেটে দেওয়ার’ দাবিটি ভুয়া

২০
X