বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০৫:২২ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বের কোথাও মানবাধিকার পরিস্থিতি নিখুঁত নয় : পররাষ্ট্র মন্ত্রণালয়

সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন। ছবি : কালবেলা

পৃথিবীর কোনো দেশে মানবাধিকার পরিস্থিতি নিখুঁত নয় বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

মুখপাত্র বলেন, পৃথিবীর কোনো দেশে মানবাধিকার পরিস্থিতি নিখুঁত নয়। বাংলাদেশ সরকার মানবাধিকার পরিস্থিতি উন্নতি করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। প্রতিবেদনে বাংলাদেশের অনেক প্রচেষ্টার কথা তুলে ধরা হয়নি বলে উল্লেখ করেন তিনি।

সেহেলী সাবরীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সরকারের অনেক উন্নতি ও অর্জন থাকার পরও মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে তা স্বীকার করা হয়নি। বরং দেশটির প্রতিবেদনে অনেক বিচ্ছিন্ন এবং ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।

তিনি বলেন, মানবাধিকার প্রতিবেদনের অনেক তথ্য যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত এনজিও এবং অনির্ভরযোগ্য সূত্র থেকে নেওয়া হয়েছে। চলমান প্রবণতার অংশ হিসেবে বিচ্ছিন্ন এবং ভিত্তিহীন অভিযোগ লক্ষ করা গেছে মার্কিন প্রতিবেদনে।

সেহেলী সাবরীন বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্রবিরোধী এবং সরকারবিরোধী উপাদানগুলোর মাধ্যমে পরিচালিত সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির বিষয়টিও প্রতিবেদনে অনুপস্থিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

এমনও রাতে মেসির চোখে কেন জল?

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১০

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১১

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১২

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১৩

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৪

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৫

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

১৬

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

১৭

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

১৮

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

১৯

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

২০
X