কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ফেরত পাঠানো হলো মিয়ানমারের ২৮৮ সেনা ও সীমান্তরক্ষী সদস্যকে

বাংলাদেশে আশ্রয় নেওয়া ২৮৮ জন মিয়ানমারের বিজিপি, সেনা, ইমিগ্রেশন ও অন্যান্য সদস্যদের মিয়ানমারে পাঠানো হয়েছে। 
বাংলাদেশে আশ্রয় নেওয়া ২৮৮ জন মিয়ানমারের বিজিপি, সেনা, ইমিগ্রেশন ও অন্যান্য সদস্যদের মিয়ানমারে পাঠানো হয়েছে। 

মিয়ানমারে পাঠানো হয়ছে বাংলাদেশে আশ্রয় নেওয়া ২৮৮ জন মিয়ানমারের বিজিপি, সেনা, ইমিগ্রেশন ও অন্যান্য সদস্যদের।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে কক্সবাজার বিআইডাব্লিউটিএ ঘাটে ওই প্রত্যাবাসন কার্যক্রম আয়োজন করা হয়।

গত ১১ মার্চ হতে বিভিন্ন সময়ে তারা নাফনদে ও স্থল সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের আশ্রয় নেন। এত দিন তাদের বিজিবির হেফাজতে নাইক্ষ্যংছড়ির একটি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছিল।

মিয়ানমারের সাথে আলোচনাক্রমে প্রত্যাবাসন সম্পাদনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে এ প্রত্যাবাসন কার্যক্রম সম্পাদন করা হয়। মিয়ানমারের বিজিপি, সেনা, ইমিগ্রেশন ও অন্য সদস্যদের প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্টগার্ড, জেলা প্রশাসন, জেলা পুলিশ ও অন্যান্য কর্তৃপক্ষের সহায়তায় সম্পন্ন করা হয়েছে।

জাহাজযোগে আগত মিয়ানমারের প্রতিনিধিবৃন্দ ২৪ এপ্রিল বিজিবির নাইক্ষ্যংছড়ির ক্যাম্পে অবস্থানরত বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বিজিপি ও অন্যান্য সদস্যদের বিজিবির সার্বিক সহায়তায় শনাক্তকরণ, প্রয়োজনীয় ডকুমেন্টেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ওই স্থানে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমার দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবির প্রতিনিধির উপস্থিতিতে জাহাজযোগে আগত বিজিপি সদস্যদের নিকট তাদের হস্তান্তর করা হয়।

উল্লেখ, চলতি বছরে এ পর্যন্ত ছয়শতের অধিক আশ্রয়প্রার্থী মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্যকে মানবিক বিবেচনায় আশ্রয় প্রদান ও প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হয়েছে। প্রথমবার গত ১৫ ফেব্রুয়ারি ৩৩০ জন বিজিপি ও সেনাসদস্যকে জাহাজে করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X