কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৪৯ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ
সারা দেশে বিআরটিএ’র অভিযান

৩৯৮ মামলা ও ৯ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা 

সড়ক দুর্ঘটনা রোধে সারা দেশে ভ্রাম্যমাণ অভিযান চালাচ্ছে বিআরটিএ। ছবি : সংগৃহীত
সড়ক দুর্ঘটনা রোধে সারা দেশে ভ্রাম্যমাণ অভিযান চালাচ্ছে বিআরটিএ। ছবি : সংগৃহীত

দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা আনতে আট বিভাগে অভিযান চলমান রেখেছে পরিবহন নিয়ন্ত্রক সংস্থা-বিআরটিএ। শনিবার (২৭ এপ্রিল) দিনভর এই অভিযান চলে। যা চলমান থাকবে ৩০ এপ্রিল পর্যন্ত।

মূলত ঈদ শেষে ধারাবাহিক সড়ক দুর্ঘটনা বাড়ায় এই অভিযানের সিদ্ধান্ত নেয় বিআরটিএ। ১৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আট বিভাগে আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসিয়ে অভিযান পরিচালনা করবেন।

বিআরটিএ বলছে, সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে অবৈধ নসিমন, করিমন, থ্রি হুইলার, ফিটনেসবিহীন মোটরযান, লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও দ্রুত গতির বিরুদ্ধে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত।

বিআরটিএ’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ আট বিভাগে সারা দেশের আঞ্চলিক সড়ক ও জাতীয় মহাসড়কে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৩৯৮ টি মামলা দায়ের করা হয়েছে। নানা অপরাধে ৯ লাখ ৮৪ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া ২টি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়।

বিআরটিএ উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন কালবেলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X