কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০৮:৪৮ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশের দুই জেলায় ভূমিকম্প

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ২।

রোববার (২৮ এপ্রিল) রাত ৭টা ৬ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। মৃদু এ ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটির উৎপত্তিস্থল পশ্চিমবঙ্গের উত্তমপুরে।

তবে ভূমিকম্পের বিষয়ে রাজশাহীর আবহাওয়া অফিস কোনো তথ্য দিতে পারেনি। এ বিষয়ে জানতে চাওয়া হলে আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক গাওসুজ্জামান কালবেলাকে বলেন, ‘প্রথম কথা হচ্ছে আমাদের এখানে ভূমিকম্প অনুভূত হয়নি। দ্বিতীয় রাজশাহীতে ভূমিকম্প পরিমাপের যে যন্ত্রটি রয়েছে তা নষ্ট।’

কতদিন থেকে নষ্ট জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘কত দিন থেকে নষ্ট আমি বলতে পারবো না। কারণ, আমি বাইরের স্টেশনে ছিলাম। সম্প্রতি রাজশাহী অফিসে যোগদান করেছি।’

তবে গুগলের অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের তথ্য বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের পশ্চিমবঙ্গের উত্তমপুরে। এই ভূমিকম্প রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ৪ দশমিক ২ মাত্রায় অনুভূত হয়েছে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

রাজশাহী আবহাওয়া অফিস ইনচার্জ রহিদুল ইসলাম জানান, রাত আটটার পরে মৃদু ভূমিকম্প হয়েছে কিনা, এটার মাত্রা কত এ বিষয়ে জানতে অনেকেই যোগাযোগ করেছেন। তবে আমাদের এখানকার সেন্সরে ভূমিকম্প রেকর্ড হয়নি। বিষয়টি ঢাকা অফিস নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১০

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১১

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১২

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৩

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৪

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৫

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৬

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৭

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৮

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৯

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

২০
X