কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০১:২৫ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস

দেশজুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা। ছবি : সংগৃহীত
দেশজুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা। ছবি : সংগৃহীত

দেশজুড়ে তীব্র গরমের মধ্যেই সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১ মে) থেকে দাবদাহ কমবে এবং দু-তিন দিনের মধ্যে দেশজুড়ে টানা বৃষ্টির হতে পারে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।

তিনি বলেন, মে মাসের প্রথম সপ্তাহ দেশজুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে এই বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে।

তিনি আরও বলেন,

গত ৭৬ বছরের রেকর্ড ভেঙেছে এবারের তাপপ্রবাহ। এপ্রিলের বাকি দুদিনও থাকবে তাপপ্রবাহের দাপট। তবে মে মাসের প্রথম সপ্তাহ দেশজুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিন আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিকের সই করা পূর্বাভাসে আরও বলা হয়, যশোর ও রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে অতি তীব্র এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নওগাঁ, পাবনা ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এ মুহূর্তে।

এ ছাড়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে। এ অবস্থা আগামী দুদিন অব্যাহত থাকতে পারে।

১ মের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিসহ বৃষ্টিবজ্র হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ ছাড়াও বিরাজমান তাপপ্রবাহ কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দেশের পূর্বাঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১০

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১১

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১২

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৩

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৪

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৭

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৯

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

২০
X