কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

‘প্রবাসীদের সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে’

শফিকুর রহমান চৌধুরী। ছবি : সংগৃহীত
শফিকুর রহমান চৌধুরী। ছবি : সংগৃহীত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। তাই প্রবাসীদের সকল সমস্যা আমি জানি। এসব সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ লক্ষ্যে, আমার প্রধান ও প্রথম কাজ হবে প্রবাসী সেলকে শতভাগ কার্যকর করা।

সোমবার (২৯ এপ্রিল) যুক্তরাজ্য সময় সন্ধ্যা ৭টায় লন্ডনের আট্রিয়াম সেন্টারে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

প্রতিমন্ত্রী বলেন, দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর জন্য দেশে ১৫০টি কারিগরি প্রতিষ্ঠান ও সেন্টার আছে। আমরা চেষ্টা করব যাতে দেশে আরও ১০০টি ট্রেনিং সেন্টার স্থাপন করা যায়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি জালাল উদ্দিন, হরমুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী, নইম রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী, লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি লালা মিয়া ও সাধারণ সম্পাদক আলতাবুর রহমান মুজাহিদসহ প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১০

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১১

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১২

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৩

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৪

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৫

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৬

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৭

নামাজরত মুসল্লির মৃত্যু

১৮

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৯

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

২০
X