কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৪, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

‘মা ও শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’

জাতিসংঘ সদর দপ্তরে জনসংখ্যা ও উন্নয়ন কমিশনের ৫৭তম অধিবেশনে বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। ছবি : সংগৃহীত
জাতিসংঘ সদর দপ্তরে জনসংখ্যা ও উন্নয়ন কমিশনের ৫৭তম অধিবেশনে বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। ছবি : সংগৃহীত

মা ও শিশুর স্বাস্থ্য ও মঙ্গল নিশ্চিতকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং জনসংখ্যা ও উন্নয়ন কর্মসূচিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত প্রোগ্রাম অব অ্যাকশন বাস্তবায়নের মাধ্যমে কাজ করছে বাংলাদেশ।

জাতিসংঘ সদর দপ্তরে জনসংখ্যা ও উন্নয়ন কমিশনের ৫৭তম অধিবেশনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা এসব কথা বলেন।

ডা. রোকেয়া সুলতানা বলেন, আমাদের দেশের প্রতিটি মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ইউনিয়নপর্যায়ে ৫ হাজার ৫০০টি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। আর সার্বক্ষণিক পরিষেবা প্রদানের জন্য প্রতিটি কেন্দ্রে ৪ জন করে ধাত্রী নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। আগামী ২ বছরের মধ্যে ২০ হাজার ধাত্রী নিয়োগ করা সম্ভব হবে বলে আমি আশা প্রকাশ করছি। প্রতিমন্ত্রী বলেন, আমরা বাল্যবিবাহ এবং নারী ও কন্যা শিশুদের বিরুদ্ধে সংহিসতা রোধে কাজ করে যাচ্ছি। এ ছাড়া ষষ্ঠ থেকে ১২তম শ্রেণিতে অধ্যয়নরত প্রায় ৫ মিলিয়ন কিশোরীদের সরকার বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।

গত ২৯ এপ্রিল শুরু হওয়া জনসংখ্যা ও উন্নয়ন কমিশনের ৫৭তম অধিবেশন আগামী ৩ মে (শুক্রবার) শেষ হবে। আইসিপিডি পিওএ বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং এ সংক্রান্ত কর্মের দশক চলাকালে এজেন্ডা ২০৩০ এর অর্জন মূল্যায়ন ও টেকসই উন্নয়নে আইসিপিডি পিওএ এর ভূমিকা" হলো এই বছরের অধিবেশনের মূল প্রতিপাদ্য। উল্লেখ্য, আইসিপিডি পিওএ-এর ৩০তম বার্ষিকী উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আগামী ১৫-১৬ মে ২০২৪ তারিখে ঢাকায় জনসংখ্যাগত বৈচিত্র্য এবং টেকসই উন্নয়ন বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১০

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১১

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১২

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৩

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৪

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৫

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৭

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১৮

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৯

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

২০
X