কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০৬:০৭ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ
হিরো আলমকে মারধর

ডিএমপি কমিশনারকে সিইসির ফোন

সিইসি ও হিরো আলম। ফাইল ছবি
সিইসি ও হিরো আলম। ফাইল ছবি

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফুল হোসেন আলমকে মারধরের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৮ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল ডিএমপি কমিশনারকে টেলিফোনে এ নির্দেশ দেন। একইসঙ্গে ব্যবস্থা গ্রহণের বিষয়টি ইসিতে অবহিত করারও নির্দেশ দেন সিইসি।

আজ নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ১৭ জুলাই জাতীয় সংসদের ঢাকা- ১৭ শূন্য আসনে নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার শেষের দিকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফুল হোসেন আলমকে মারধরের ঘটনায় সরেজমিনে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নির্দেশনা প্রদান করেছেন প্রধান নির্বাচন কমিশনার।

প্রধান নির্বাচন কমিশনার মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে টেলিফোনে এ নির্দেশনা প্রদান করেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১০

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১১

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১২

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১৩

রিজার্ভ আরও বাড়ল

১৪

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১৫

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৮

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১৯

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

২০
X