কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা স্বাধীনতাবিরোধীদের নীলনকশার অংশ : মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী

আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদের আয়োজনে ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি : কালবেলা
আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদের আয়োজনে ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি : কালবেলা

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, অসাম্প্রদায়িক রাজনীতি এবং শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় আহসান উল্লাহ মাস্টারের অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তিনি একাধারে বীর মুক্তিযোদ্ধা, জাতীয় শ্রমিক নেতা, সাবেক এমপি, বরেণ্য রাজনীতিবিদ। তাই স্বাধীনতাবিরোধীদের নীল নকশায় আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করা হয়।

সোমবার (৬ মে) জাতীয় প্রেস ক্লাবে আহসান উল্লাহ মাস্টারের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।

মন্ত্রী বলেন, ’৭৫-এর ১৫ আগস্ট ও ৩ নভেম্বর, ২০০৪ এর ২১ আগস্ট এবং আহসান উল্লাহ মাস্টার হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। আহসান উল্লাহ মাস্টারের মতো নিবেদিতপ্রাণ নেতা যারা ছিলেন, স্বাধীনতাবিরোধীরা বিভিন্ন সময় তাদের হত্যা করেছে। প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করতে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়। আহসানউল্লাহ মাস্টারের হত্যার রায় বাস্তবায়নের মধ্য দিয়ে অচিরেই জাতি কলঙ্কমুক্ত হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন ।

শহিদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাতেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভূঁইয়া, শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

১০

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

১১

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

১২

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

১৩

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

১৪

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

১৫

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

১৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

১৭

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

১৮

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

১৯

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

২০
X