ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধাকে ভুয়া বাবা বানিয়ে সরকারি চাকরিতে রুনা

শেরপুরের চাপাতলীতে সরকারি শিশু পরিবার (বালিকা) -এর ফটক। ছবি : কালবেলা
শেরপুরের চাপাতলীতে সরকারি শিশু পরিবার (বালিকা) -এর ফটক। ছবি : কালবেলা

জামালপুরে এক মুক্তিযোদ্ধাকে ভুয়া বাবা বানিয়ে রুনা আক্তার নামের এক নারী সরকারি চাকরি করছেন বলে অভিযোগ উঠেছে। তিনি সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের নজরুল ইসলামের মেয়ে। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও গেজেটভুক্ত সেই মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযুক্ত রুনা আক্তারের বাবার নাম এবং গেজেটভুক্ত ওই মুক্তিযোদ্ধার নাম একই। এ সুযোগে অভিযুক্ত রুনা আক্তার প্রকৃত বাবার নাম ও ঠিকানা পরিবর্তন করে সরকারি চাকরি হাতিয়ে নেন।

২০১৯ সালের মার্চ থেকে তিনি শেরপুরের চাপাতলী সরকারি শিশু পরিবার (বালিকা) -এর বাবুর্চি পদে চাকরিরত। নিয়মিত উত্তোলন করছেন বেতন-ভাতা। তবে এ বিষয়ে কিছুই জানে না ওই মুক্তিযোদ্ধার পরিবার।

নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার সনদ ও গেজেট ব্যবহার করে সরকারের সঙ্গে প্রতারণা করে চাকরি নিয়েছেন রুনা। বিষয়টি আমিও জানতাম না। সম্প্রতি এটি জানতে পেরে আমি হতাশ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও প্রতিকার মেলেনি।

এ বিষয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ইসলামপুর উপজেলা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মানিকুল ইসলাম বলেন, রুনা আক্তারের নামের প্রত্যয়নে আমার যে স্বাক্ষর রয়েছে, তা মূলত আমার না। তিনি কোনোভাবে আমার স্বাক্ষর জাল-জালিয়াতি করে প্রত্যয়ন নিতে পারেন।

অভিযোগ প্রসঙ্গে জানতে একাধিকবার রুনা আক্তারের বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি তার পরিবার।

শেরপুরের সরকারি শিশু (বালিকা) পরিবারের উপতত্ত্বাবধায়ক বেলাল হোসেন বলেন, বিষয়টি জানা নেই। তবে রুনা আক্তারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

তথ্যের প্রবাহ থেকে বস্তুনিষ্ঠ তথ্য আলাদা করাই এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

১০

আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

১১

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

১২

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

১৩

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

১৪

মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দিচ্ছে বাংলাদেশ

১৫

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

১৬

রান্নাঘরেও আছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

১৭

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

১৮

অবশেষে বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপ্পে

১৯

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

২০
X