কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০৪:৪২ পিএম
আপডেট : ০৭ মে ২০২৪, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির সমাবেশের ব্যাপারে যা জানাল ডিএমপি

পুলিশের অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন। ছবি : সংগৃহীত
পুলিশের অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন। ছবি : সংগৃহীত

পুলিশের অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন বলেছেন, ঢাকায় বিএনপির সমাবেশের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৭ মে) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

খন্দকার মহিদ উদ্দিন বলেন, অতীতের তিক্ত অভিজ্ঞতা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০ মে নয়াপল্টনে বিএনপির সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেবে ডিএমপি।

তিনি বলেন, জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রার কথা মাথায় রেখেই যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে ডিএমপি। তাই, সবকিছু বিবেচনা করেই জনসমাবেশের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা।

২৮ অক্টোবরের তিক্ত অভিজ্ঞতা উল্লেখ করে ডিএমপির এই অতিরিক্ত কমিশনার জানান, পল্টন এলাকার আশপাশে বেশকিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। তাই, পল্টন এলাকায় জনসমাবেশ না করার বিষয়ে ইতোপূর্বেও একাধিকবার সংশ্লিষ্ট সংগঠনকে জানানো হয়েছিল। প্রত্যেক রাজনৈতিক দলকে ডিএমপির দেওয়া শর্ত মেনে কর্মসূচি পালনে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

তীব্র তাপপ্রবাহের কারণে ২৬ এপ্রিলের স্থগিত হওয়া সমাবেশ আগামী ১০ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করার ঘোষণা দিয়েছে বিএনপি।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ ও মিছিল করা হবে।

কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং সঞ্চালনায় থাকবেন সদস্যসচিব রফিকুল আলম মজনু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১০

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১১

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৩

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৪

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৫

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১৬

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

১৭

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

১৮

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

১৯

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

২০
X