কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৪, ০৬:৪০ পিএম
আপডেট : ১০ মে ২০২৪, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

চীনের আগেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী

জুনে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
জুনে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইজিং সফরের আগে দিল্লি সফরে যাবেন বলে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের কথায় সে আভাস পাওয়া গেছে।

বৃহস্পতিবার (০৯ মে) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে বৈঠক শেষে সরকারপ্রধানের দিল্লি সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নে এমন কৌশলী জবাব দেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম দিল্লি না কি ভারত সফর করবেন- এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দিল্লি তো আমাদের কাছে, বেইজিং একটু দূরে (দূরত্বে)। অবশ্যই প্রধানমন্ত্রীর ভারত সফর হবে। সেখানে এখন নির্বাচন চলছে। নির্বাচনের পর সরকার গঠন হবে। তারপর প্রধানমন্ত্রীর সফর কখন হবে সেটা ঠিক হবে।

তিনি বলেন, অনেক আগে থেকেই প্রধানমন্ত্রীর ভারত সফরের কথা রয়েছে। তাদের সেখানে যেহেতু নির্বাচন সেটা শেষ না হওয়া পর্যন্ত কখন সফর হবে সেটি নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।

এদিকে ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে বেইজিং সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি সফরের পরই সরকারপ্রধান বেইজিং সফর করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভারতের লোকসভা নির্বাচনের পর শেখ হাসিনার দিল্লি সফর করার কথা রয়েছে। আশা করা হচ্ছে, জুনের কোনো এক সময় দিল্লি সফরে যাবেন বাংলাদেশের সরকারপ্রধান। তবে সফরটি জুন মাসের শেষ সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১০

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১১

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১২

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৩

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৪

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৫

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৭

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৮

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৯

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

২০
X