কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ০৮:৩১ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৩, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

৫৩ জেলায় তীব্র গরমের দুঃসংবাদ, কী বলছে আবহাওয়া অফিস 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দেশের ৫৩ জেলার ওপর দিয়ে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেটি অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (৬ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, যশোর, রাজশাহী, দিনাজপুর ও সৈয়দপুর জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেটি অব্যাহত থাকতে পারে।

একইসঙ্গে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট বিভাগসমূহ এবং রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেটিও অব্যাহত থাকতে পারে।

এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। তবে দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশেপাশের এলাকায় অবস্থান করছে।

এমন পরিস্থিতিতে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার এই পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে। তবে আগামী পাঁচ দিনে আবহাওয়ার পূর্বাভাসে এ সময়ের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুর ও সৈয়দপুরে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার (৭ জুন) ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১০ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৪ মিনিটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সাংসদকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১০

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১১

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১২

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৩

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৪

শোকেরও ছুটি নেই

১৫

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৬

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৭

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৮

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৯

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

২০
X