কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৪, ০৭:৫৬ পিএম
আপডেট : ১৭ মে ২০২৪, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার চিত্ত সর্বদা ভয়শূন্য : ধর্মমন্ত্রী

রাজধানীর বিজয়নগরে হোটেল অরনেটে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি : কালবেলা
রাজধানীর বিজয়নগরে হোটেল অরনেটে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি : কালবেলা

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম শুরু করেন। এরপরই শাসকগোষ্ঠীর রোষানলে পড়েন তিনি। এ পর্যন্ত তাকে হত্যার জন্য কমপক্ষে ১৯ বার সশস্ত্র হামলা করা হয়েছে। মৃত্যু ভয়কে পরোয়া না করে আবার ঘুরে দাঁড়িয়েছেন শেখ হাসিনা। ভয় শেখ হাসিনার জন্য নয়। তার চিত্ত সর্বদা ভয়শূন্য।

শুক্রবার (১৭ মে) রাজধানীর বিজয়নগরে হোটেল অরনেটে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সার্ক কালচারাল ফোরাম আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাবিশ্বে সমসাময়িক রাজনীতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তিনি উন্নয়ন রূপকল্পের অন্যতম পথিকৃৎ। ভিশন-২০২১, ভিশন-২০৪১, ডেল্টা প্ল্যান-২১০০ ও স্মার্ট বাংলাদেশ নামক উন্নয়ন রূপকল্পের মাস্টারমাইন্ড শেখ হাসিনা। তিনি বৈশ্বিক উন্নয়ন পরিকল্পনা এমডিজি ও এসডিজির অন্যতম কন্ট্রিবিউটর। এছাড়া, দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে পর্বতসম অবিচল-অটল এক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। তিনি বাংলাদেশে মেগা প্রজেক্টের যুগস্রষ্টা।

শেখ হাসিনার সাফল্য তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, বিগত দেড় দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জাতিকে যা দিয়েছেন তা নিঃসন্দেহে মাইলফলক। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। এটা অনেক বড় অর্জন।

সার্ক কালচারাল ফোরামের সভাপতি এটিএম মমতাজুল করিম সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, অতিরিক্ত সচিব আব্দুস সাত্তার শেখ, মিতু গ্রুপের চেয়ারম্যান মো. মশিউর রহমান চৌধুরী, সুতাকথন নারী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী প্রমুখ বক্তব্য প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১০

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১১

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১২

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৩

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৪

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৫

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৬

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৭

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৮

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৯

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

২০
X