কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

থাইল্যান্ডে বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পাঠ করলেন বিপ্লব বড়ুয়া

থাইল্যান্ডে জাতিসংঘ আয়োজিত ১৯তম ‘ভেসাক ডে’ অনুষ্ঠানে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ছবি : কালবেলা
থাইল্যান্ডে জাতিসংঘ আয়োজিত ১৯তম ‘ভেসাক ডে’ অনুষ্ঠানে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ছবি : কালবেলা

থাইল্যান্ডের মহাচুলালংকরন বিশ্ববিদ্যালয়ে জাতিসংঘ ঘোষিত ভেসাক ডে (বুদ্ধ পূর্ণিমা) অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ মে) ‘আস্থা এবং সংহতি গড়ে তোলার বৌদ্ধ উপায়’ শিরোনামে এ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পড়েন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ আয়োজিত ১৯তম ‘ভেসাক ডে’ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, ধর্মপ্রাণ ব্যক্তি, থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রী ও ইউনাইটেড প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বিশ্বের ১০৮টি দেশের ৭০০ প্রতিনিধি এই ভেসাক ডে উদযাপনে অংশ নেবেন। বাংলাদেশের সংঘনায়ক বনশ্রী মহাথেরোসহ দেশি-বিদেশি ভিক্ষু সংঘ ও বৌদ্ধ প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১০

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১১

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১২

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৩

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৪

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৭

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৯

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

২০
X