কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৪, ১২:৩৫ পিএম
আপডেট : ২১ মে ২০২৪, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা পৌঁছেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

দুদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন অস্ট্রেলিয়ার পরাষ্ট্রমন্ত্রী পেনি ওঙ। পুরোনো ছবি
দুদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন অস্ট্রেলিয়ার পরাষ্ট্রমন্ত্রী পেনি ওঙ। পুরোনো ছবি

দুদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন অস্ট্রেলিয়ার পরাষ্ট্রমন্ত্রী পেনি ওঙ। মঙ্গলবার (২১ মে) দুপুর ১২টার দিকে মালয়েশিয়ার একটি বিমানে ঢাকা পৌঁছান তিনি।

গত তিন দশকের মধ্যে অস্ট্রেলিয়ান কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় সফর এটি।

এর আগে সোমবার (২০ মে) অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পেনি ওঙের সফর নিয়ে একটি প্রেস রিলিজ প্রকাশ করে।

এতে পেনি ওঙ বলেন, একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত মহাসাগরীয় অঞ্চলের লক্ষ্যকে এগিয়ে নিতে আমি এ সপ্তাহে বাংলাদেশ ও সিঙ্গাপুর সফর করতে যাচ্ছি। ভারত মহাসাগরীয় অঞ্চলে অস্ট্রেলিয়ার সম্পৃক্ততা বাড়ানোর প্রচেষ্টায় এই প্রথমবারের মতো বাংলাদেশে যেতে পারব।

তিনি আরও বলেন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ জলবায়ু পরিবর্তন, অঞ্চলভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা এবং মানব পাচারের মতো চ্যালেঞ্জগুলোর বাস্তবমুখী সমাধানের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ করে যাচ্ছে অস্ট্রেলিয়া। বিষয়গুলো নিয়ে ঢাকায় আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও বাংলাদেশ সরকারের অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করব।

তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনেও যাবেন বলে জানান।

পেনি ওঙের সঙ্গে আজ বিকেলে বৈঠক হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সাক্ষাতে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১০

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১১

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১২

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৩

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৪

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৫

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৬

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৭

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৮

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৯

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

২০
X