কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মেরামত শেষে চসিকের কাছে তিন ড্রাম্প ট্রাক হস্তান্তর করল বিআরটিসি

চসিকের কাছে তিন ড্রাম্প ট্রাক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজনে অতিথিরা। ছবি : কালবেলা
চসিকের কাছে তিন ড্রাম্প ট্রাক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজনে অতিথিরা। ছবি : কালবেলা

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) কারখানায় ৩টি ড্রাম্প ট্রাক মেরামত শেষে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কাছে হস্তান্তর করা হয়েছে। এরমধ্য দিয়ে চসিকের ইতিহাসে প্রথম সরকারি প্রতিষ্ঠান বিআরটিসির মাধ্যমে ড্রাম্প ট্রাক মেরামতের সূচনা হলো।

মঙ্গলবার (২১ মে) এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এসব ট্রাক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমী। বিআরটিসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ট্রাক ডিপো ম্যানেজার (অপা.) মো. মফিজ উদ্দিন, ইউনিট প্রধান মো. জুলফিকার আলী। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বিআরটিসির কাজের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিআরটিসির কাজের পরিধি আরও বাড়াতে হবে। যাতে আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে আরও বেশি গাড়ি মেরামত করতে পারি।

উল্লেখ্য, গত বছরের ১৯ সেপ্টেম্বর বিআরটিসি ও চসিক এর মধ্যে বর্জ্যের কাজে ব্যবহৃত গাড়ি মেরামতসংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১০

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

১১

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

১২

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১৩

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১৪

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১৫

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৬

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৭

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৮

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৯

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

২০
X