কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৩:০৩ পিএম
আপডেট : ১১ জুন ২০২৩, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর রমনা এলাকায় ট্রাক থেকে ফেনসিডিল উদ্ধারের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১১ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাতক্ষীরার দক্ষিণ আলীপুর থানার আমির আলীর ছেলে মো. কাওছার আলী, একই এলাকার রেজাউল করিমের ছেলে মো. কামাল হোসেন এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার একবরপুর গ্রামের জসিম উদ্দিনেরর ছেলে শফিকুল ইসলাম।

এদিন তিন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, ২০১৭ সালের ১ মার্চ রাজধানী রমনা থানাধীন বাংলামটর এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে ১ হাজার ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মো. আমিনুল ইসলাম রমনা মডেল থানায় মামলা করেন। একই বছরের ২৭ মে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মুহাদ্দিন মোর্শেদ চৌধুরী তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। ওই বছরের ২৫ অক্টোবর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১৪ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X