কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৪, ০৯:৪৩ পিএম
আপডেট : ০১ জুন ২০২৪, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ইমকাবিডির নতুন সভাপতি ফরিদ, সাধারণ সম্পাদক মন্টি

ইমকাবিডির নতুন সভাপতি হিসেবে ফরিদ হোসেন (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক হিসেবে আঙ্গুর নাহার মন্টি (ডানে)। ছবি : সংগৃহীত
ইমকাবিডির নতুন সভাপতি হিসেবে ফরিদ হোসেন (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক হিসেবে আঙ্গুর নাহার মন্টি (ডানে)। ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যাস কমিউনিকেশন (আইআইএমসি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ইমকাবিডি) নতুন সভাপতি হিসেবে ফরিদ হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে আঙ্গুর নাহার মন্টি দায়িত্ব নিয়েছেন।

শনিবার (১ জুন) বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে ইমকাবিডির নতুন নির্বাহী পরিষদ কমিটি দায়িত্ব নেয়।

এর আগে গত ১১ মে ঢাকা ক্লাবে দ্বিবার্ষিক সাধারণ সভার মাধ্যমে ইমকাবিডির নতুন কমিটি ঘোষণা করা হয়। ২০১৮ সালে প্রতিষ্ঠিত ইমকাবিডির এটি তৃতীয় কমিটি।

ফরিদ হোসেন বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক এবং আঙ্গুর নাহার মন্টি উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক বাংলাদেশের সমন্বয়কারী।

ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে দিল্লিতে ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয় আইআইএমসি। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটিতে গণমাধ্যমসংক্রান্ত বিষয়— সাংবাদিকতা, রেডিও, টেলিভিশন, বিজ্ঞাপন, জনসংযোগ ও ডিজিটাল মিডিয়ার ওপর ডিপ্লোমা কোর্স পরিচালিত হয়।

ভারত সরকারের বৃত্তি নিয়ে ১৯৭৯ সালে বাংলাদেশ থেকে প্রথম শিক্ষার্থী হিসেবে আইআইএমসির কোর্সে অংশ নেন প্রধানমন্ত্রীর প্রয়াত প্রেস সচিব ইহসানুল করিম। তিনি ইমকাবিডির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং এ বছরের ১০ মার্চ মৃত্যুর আগ পর্যন্ত এ পদে ছিলেন।

এ পর্যন্ত বাংলাদেশ থেকে বৃত্তি নিয়ে ৪৪ জন আইআইএমসিতে কোর্স করেছেন। এই শিক্ষার্থীদের নিয়েই গঠিত হয় ইমকাবিডি। ইমকাবিডির ১৩ সদস্যের নতুন নির্বাহী পরিষদ কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি হলেন- এম রহমত আলী, সহসভাপতি জাহিদ নেওয়াজ খান, যুগ্ম সম্পাদক গনী আদম, কোষাধ্যক্ষ নাজনীন আখতার, আর্ন্তজাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক রঞ্জন সেন। এছাড়া নির্বাহী পরিষদের সদস্য হলেন আজিজুল ইসলাম ভূইয়া, নজরুল ইসলাম, দীপংকর বর, মো. মারুফ নাওয়াজ, সৈয়দ মেহেদী মোমিন ও মোহাম্মদ ওয়ারেছ হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X