কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

প্রতিবছর ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করতে দেখা যায় গার্মেন্টস শ্রমিকদের। এ প্রেক্ষাপটে শ্রমিকদের সময়মতো ন্যায্য মজুরি নিশ্চিতকরণের আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

মঙ্গলবার (৪ জুন) জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, যথাসময়ে নির্ধারিত মজুরি নিশ্চিত করা প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্ব। শ্রমিক অধিকার সুরক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এর বিকল্প নেই। প্রাপ্য মজুরিই তাদের জীবিকার একমাত্র অবলম্বন। কিন্তু প্রাপ্য মজুরি যথাসময়ে না পাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠন গার্মেন্টস শ্রমিকদের পক্ষে মে মাসের প্রাপ্য বেতন ও ঈদুল আজহার বোনাস পরিশোধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে। ওই বিক্ষোভ সমাবেশ ও মিছিল কমিশনের নজরে এসেছে। প্রতিবছর বিভিন্ন সময়ে বকেয়া বেতনের দাবিতে এবং বিশেষ করে ঈদের পূর্বে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করতে দেখা যায়। এ প্রেক্ষাপটে শ্রমিকদের সময়মত ন্যায্য মজুরি নিশ্চিতকরণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

এ বিষয়ে চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, মানবাধিকার এবং শ্রম অধিকারের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। ১৯৪৮ সালে ঘোষিত জাতিসংঘের সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্রের ধারা-২৩ এ ন্যায্য ও অনুকূল পারিশ্রমিক লাভের অধিকারের কথা উল্লেখ রয়েছে। এক্ষেত্রে আমাদের সাংবিধানিক প্রতিশ্রুতি ও আইনি বাধ্যবাধকতাও রয়েছে। যথাসময়ে নির্ধারিত মজুরি নিশ্চিত করা প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্ব। শ্রমিক অধিকার সুরক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এর বিকল্প নেই। প্রাপ্য মজুরিই তাদের জীবিকার একমাত্র অবলম্বন। এক্ষেত্রে, প্রাপ্য মজুরি যথাসময়ে না পাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী যাতে শ্রমিকদের ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে এবং শ্রমিকদের অধিকার সুরক্ষিত থাকে সে বিষয়টি বিবেচনায় রেখে ঈদুল আজহার ছুটি শুরুর পূর্বেই শ্রমিকদের মে মাসের বেতন এবং ঈদুল আজহার বোনাস পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে কমিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X