কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মাল‌য়ে‌শিয়ায় যে‌তে না পারা কর্মীদের অভিযোগ দিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

নির্ধারিত সময়ের মধ্যে মাল‌য়ে‌শিয়ায় যে‌তে না পারা কর্মীরা আগামী ৮ জুন পর্যন্ত তা‌দের যে‌তে না পারার কারণ জা‌নি‌য়ে অভিযোগ করতে পার‌বেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগানুমতি ও বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) স্মার্ট কার্ড পাওয়ার পরও না যে‌তে পারা কর্মীরা এ সু‌যোগ পা‌বেন।

মঙ্গলবার (৪ জুন) এক গণবিজ্ঞপ্তি প্রকাশ ক‌রে এ তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হ‌য়ে‌ছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগানুমতি ও বিএমইটি'র স্মার্ট কার্ড পাওয়ার পরও রিক্রুটিং এজেন্সি কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে (৩১ মে) মালয়েশিয়াতে কর্মী পাঠাতে ব্যর্থ হওয়ার কারণ চিহ্নিতকরণের লক্ষ্যে এ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মালয়েশিয়া গমনেচ্ছু যেসব কর্মী দেশটিতে যেতে পারেনি, তারা আগামী ৮ জুনের মধ্যে প্রয়োজনীয় তথ্যাদিসহ (নাম, পূর্ণাঙ্গ ঠিকানা, মোবাইল নম্বর, রিক্রুটিং এজেন্সির নাম, পাসপোর্ট নম্বর, বিএমইটি'র স্মার্ট কার্ডের কপি এবং অভিযোগের স্বপক্ষে প্রমাণকসহ) নিম্নবর্ণিত ই-মেইলে অভিযোগ দাখিল করতে পারবেন। উল্লিখিত ই-মেইলের ([email protected]) মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগ দাখিলের জন্য অনুরোধ করা হলো।

মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী ভিসা পাওয়া বাংলাদেশি কর্মীদের দেশটিতে প্রবেশের শেষ দিন ছিল গত ৩১ মে শুক্রবার। শেষ সময়ে বহু চেষ্টার পরও বিএমইটির ছাড়পত্র পাওয়া প্রায় ১৭ হাজার বাংলাদেশি দেশটিতে যাওয়ার সুযোগ পাননি।

বিপুল সংখ্যক কর্মী যেতে না পারার কারণ খুঁজে বের করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গত রোববার ছয় সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। এতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কর্মসংস্থান অনুবিভাগ) নূর মো. মাহাবুবুল হককে প্রধান করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদ মন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১০

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১১

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১২

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৩

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৪

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৫

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৬

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৭

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৮

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৯

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

২০
X