কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আইন অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ পরিবেশমন্ত্রীর

বৃক্ষমেলা পরিদর্শনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবি : কালবেলা
বৃক্ষমেলা পরিদর্শনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবি : কালবেলা

আইন অনুযায়ী দায়িত্ব পালনের জন্য কর্মকর্তা কর্মচারীদের প্রতি নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

তিনি বলেন, দেশের পরিবেশ বাসযোগ্য রাখতে, বনভূমির অবৈধ দখল উদ্ধারসহ দাপ্তরিক কাজে বিধিবিধান মোতাবেক কাজ করতে হবে। কোনো মন্ত্রী, এমপি বা প্রভাবশালী কাউকে খুশি করার জন্য কাজ করা যাবে না বা কাউকে ছাড় দেওয়া যাবে না। জনগণের কল্যাণে কাজ করতে হবে।

বুধবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৪ উপলক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবেশ ও বৃক্ষমেলা ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন।

পরিবেশমন্ত্রী জানান, স্বাধীনতা অর্জনের পরে ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পানি দূষণ নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৭৩ জারি করে স্বাধীন বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের সূচনা করেন। এরই ধারাবাহিকতায় ১৯৮৯ সালে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ অধিদপ্তরকে পরিবেশ অধিদপ্তর নামকরণ করে বন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তর সমন্বয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সৃষ্টি হয়। মন্ত্রী জানান, প্রথম দল হিসেবে আওয়ামী লীগ ১৯৯২ সালে অনুষ্ঠিত ১৫ তম সম্মেলনে জনসংখ্যা ও পরিবেশ বিষয়ক সম্পাদকীয় পদ সৃষ্টি করে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, মন্ত্রণালয়ের সচিব সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী এসময় মঞ্চে উপস্থিত ছিলেন।

শেরেবাংলা নগরে চলমান পরিবেশ মেলা চলবে ৫ জুন থেকে ১১ জুন পর্যন্ত এবং বৃক্ষমেলা চলবে ৫ জুন থেকে ১৩ জুলাই ২০২৪ পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে সকাল ০৯ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত। মন্ত্রী পরিবেশ মেলা ও বৃক্ষমেলায় অংশগ্রহণের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X