কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ১০:২৯ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৪, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাক্রেডিটেশন দেশের অর্থনীতিকে সুদৃঢ় করতে সহায়তা করে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।‌ ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।‌ ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, অ্যাক্রেডিটেশন ব্যবসায়ী ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রমকে সহজতর করার পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনীতিকে সুদৃঢ় করতে সহায়তা করে। বিশ্ব বাণিজ্যে কারিগরি বাধা অপসারণেও অ্যাক্রেডিটেশনের গুরুত্ব অপরিসীম। ৯ জুন ‘বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) কর্তৃক বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস ২০২৪’ পালনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অ্যাক্রেডিটেশন একটি নিরপেক্ষ ও স্বীকৃত সাযুজ্য নিরূপণ ব্যবস্থা, যা একটি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম ও গুণগতমান অবকাঠামোর প্রাথমিক ভিত্তি হিসেবে কাজ করে।

মোঃ সাহাবুদ্দিন বলেন, প্রযুক্তির অগ্রগতির ফলে বিশ্ব অর্থনীতিতেও প্রতিনিয়ত পরিবর্তন আসছে। পরিবর্তিত পরিস্থিতিতে ভোক্তার আস্থা বৃদ্ধি এবং উৎপাদক ভোক্তার সম্পর্ক শক্তিশালীকরণের মাধ্যমে বৈদেশিক বাণিজ্যে সুদৃঢ় অবস্থান নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশনের বিকল্প নেই। এ প্রেক্ষিতে দিবসটির এবছরের প্রতিপাদ্য- ‘অ্যাক্রেডিটেশন : এমপাওয়ারিং টুমরো অ্যান্ড শেপিং দ্য ফিউচার’ যথার্থ ও সময়োপযোগী হয়েছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন পরীক্ষাগার, সনদপ্রদানকারী সংস্থা, পরিদর্শন সংস্থা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে অ্যাক্রেডিটেশন সেবা প্রদানের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক অবদান রাখছে। বিএবি আন্তর্জাতিক মান অনুযায়ী অ্যাক্রেডিটেশন কার্যক্রম পরিচালনা করবে এবং দেশের বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে বলে সবার প্রত্যাশা।

রাষ্ট্রপতি ‘বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস ২০২৪’ উপলক্ষে আয়োজিত সব কার্যক্রমের সাফল্য কামনা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১০

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১১

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১২

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৩

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৫

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৬

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৭

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৮

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৯

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

২০
X