কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৯:১২ পিএম
আপডেট : ১০ জুন ২০২৪, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্রমন্ত্রীকে বাবার সন্দেহভাজন হত্যাকারীর নাম জানালেন ডরিন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে ডরিন। ছবি : কালবেলা
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে ডরিন। ছবি : কালবেলা

স্বরাষ্ট্রমন্ত্রীকে বাবার সন্দেহভাজন হত্যাকারীর নাম পরিচয় জানিয়েছেন এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে ডরিন। মামলার তদন্তে ডিবির প্রতি সন্তুষ্ট হলেও ডিবির এক কর্মকর্তার ব্যাপারে অভিযোগ করেছেন তিনি।

জানা গেছে, ঝিনাইদহের এক আ.লীগ নেতাকে নিজের বাবার হত্যার বেনিফিশিয়ারি হিসেবে হত্যাকারী সন্দেহ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন আনারের মেয়ে ডরিন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সে তার বাবার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানাবে এটাই স্বাভাবিক। সে সন্দেহভাজনদের নাম বলেছে। আমরা তার বক্তব্যকে গুরুত্ব দিয়ে তদন্ত করছি।

এছাড়া তদন্ত কর্মকর্তার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বরিশাল জেলায় বদলির পরেও কেন সে এতদিন ছাড়পত্র নেয়নি এবং কী উদ্দেশ্যে নিজেকে তদন্ত কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছে তাও খতিয়ে দেখা হবে। তার বদলি আগেই হয়েছে। কোন কারণে সে যায়নি। এখন সে তাড়াতাড়ি চলে যাবে।

মন্ত্রী বলেন, কলকাতার নিউটাউনের বাসায় শুয়ারেজ লাইন থেকে খণ্ডিত মাংস উদ্ধার করলেও এখনো তার ডিএনএ পরীক্ষা হয়নি। তবে সেখানকার একটি খাল থেকে উদ্ধার হওয়া হাড়গোড় এমপি আনারের কি না জানতে পাঠানো হয়েছে রাসায়নিক পরীক্ষাগারে।

উল্লেখ্য, এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে ঢাকায় দায়ের করা অপহরণ মামলার তদন্তে নেমে ডিবি গ্রেপ্তার করে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা শিমুল ভূঁইয়া তানভীর ও মডেল শিলাস্তি রহমানকে। নিজেদের জড়িয়ে আদালতে স্বীকারোক্তি দেওেয়ার পর এখন তারা কারাগারে।

এদিকে, কলকাতার সিআইডি গ্রেপ্তার করে কসাই জিহাদকে আর নেপালে সিয়ামকে আটক করে কাঠমান্ডু পুলিশ। ঢাকায় নতুন করে গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ গ্যাস বাবু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X