কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ১০:৫৫ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

মিষ্টি খেতে তিন লাখ টাকা দাবি পুলিশ কর্মকর্তার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মিষ্টি খাওয়ার নামে তিন লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে হাতিরঝিল থানার এসআই জাহিদ হাসানসহ তিন ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

রোববার (২৩ জুলাই) আজাদ মাহমুদ নামে এক ব্যক্তি ঢাকা মহানগর হাকিম আদালতে এ মামলার আবেদন করেন।

বিচারক আশেক ইমাম বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেন। এরপর আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২৮ আগস্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী এম কাওসার আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২৮ অগাস্টের মধ্যে প্রতিবেদন দিতে পিবিআইকে নির্দেশ দিয়েছে।

মামলার অপর দুই আসামি হলেন- বাদী আজাদের সাবেক প্রেমিকা আয়শা রুবি ও তার স্বামী জসিম উদ্দিন রায়াত।

মামলায় বাদী অভিযোগ করেন, আজাদের সঙ্গে রুবির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে রুবি রায়াতকে বিয়ে করলে এই সম্পর্ক শেষ হয়। তবে তাদের ঘনিষ্ঠ কিছু ছবি রুবির কাছে ছিল। রুবি ও রায়াত এগুলো দিয়ে আজাদকে হুমকি-ধমকি দিত। পরে আজাদ তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। তারা আজাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ ও জিডি করেন। পরে আপসের মাধ্যমে তা প্রত্যাহার করে নেওয়া হয়।

গত ১০ জুলাই রুবির শাশুড়ি স্ট্রোক করেছেন বলে আজাদকে জানান রুবি ও রায়াত। তারা আজাদের সাহায্য চান। আজাদ রাত সাড়ে ৯টার দিকে রায়াতের সঙ্গে মগবাজারের একটি রেস্টুরেন্টে দেখা করেন। সেখানে গেলে এসআই জাহিদ তাকে হাতিরঝিল থানায় নিয়ে যান। পরে আজাদের আত্মীয়দের ফোন করে টাকা-পয়সা নিয়ে আসতে বলেন জাহিদ। রুবি ও রায়াতের ফোন থেকে এসআই জাহিদ একাধিক বার ফোন করে চাঁদা দাবি করেন।

মামলায় আরও অভিযোগ করা হয়, আজাদকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়ে জোর করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করবে বলেও ভয় দেখান এসআই জাহিদ। অন্যথায় তাকে ও ওসিকে (হাতিরঝিল) ‘মিষ্টি খেতে’ ৩ লাখ টাকা চাঁদা দিতে বলেন। আজাদের এক আত্মীয় থানায় গেলে তাকে এক লাখ টাকা দিতে বাধ্য করেন জাহিদ। ওই টাকার মধ্যে আজাদের মানিব্যাগে থাকা ২০ হাজার টাকা নিয়ে নেন এসআই জাহিদ। বাকি ৮০ হাজার টাকা এটিএম কার্ডের মাধ্যমে তুলে আনতে বাধ্য করেন। এখন এই তিন আসামি তাকে দুই লাখ টাকা দিতে চাপ দিয়ে যাচ্ছেন। অন্যথায় তাকে মামলা দেওয়ার ভয়ভীতি দিচ্ছেন তারা।

এ বিষয়ে হাতিরঝিল থানার ওসি আওলাদ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, বিষয়টি তিনি জানেন না। থানায় গিয়ে কথা বলে জেনে জানাতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১১

স্বর্ণের আজকের বাজারদর

১২

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৩

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৪

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৬

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৭

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৮

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৯

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

২০
X