কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ইতালি 

ঢাকায় পররাষ্ট্রসচিব পর্যায়ের রাজনৈতিক পরামর্শক সভায় বাংলাদেশ ও ইতালির প্রতিনিধিদলের সদস্যরা। ছবি : কালবেলা
ঢাকায় পররাষ্ট্রসচিব পর্যায়ের রাজনৈতিক পরামর্শক সভায় বাংলাদেশ ও ইতালির প্রতিনিধিদলের সদস্যরা। ছবি : কালবেলা

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ইতালি। ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় রাজনৈতিক পরামর্শ সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঢাকায় পররাষ্ট্রসচিব পর্যায়ের রাজনৈতিক পরামর্শক সভায় উভয়পক্ষ এ বিষ‌য়ে একমত পোষণ ক‌রেন।

সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। আর ইতালির প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ইতালির পররাষ্ট্র সচিব রিকার্ডো গুয়ারিগ্লিয়া। বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও অ্যালেসান্দ্রো এবং বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও এই পরামর্শ সভায় যোগ দেন।

সেখানে ইতালিতে অনিয়মিত অভিবাসন বন্ধ এবং দেশ‌টি‌তে বৈধপথে দক্ষ কর্মী পাঠাতে একস‌ঙ্গে কাজ করতে সম্মত হ‌য়ে‌ছে বাংলাদেশ ও ইতালি। একইস‌ঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চায় দুই পক্ষ।

এ ছাড়া সভায় ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা, রোহিঙ্গা সংকট, সহিংস চরমপন্থা প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা, মিয়ানমার ও আফগানিস্তানের পরিস্থিতি এবং ইউক্রেন ও গাজার যুদ্ধসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১১

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১২

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৩

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৪

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৫

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৬

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৭

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৮

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৯

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

২০
X