কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

মাদক-বাল্যবিবাহ-যৌতুক প্রতিরোধে ভূমিকা পালনকারীদের পুরস্কৃত করবে ছাত্রলীগ 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে ভূমিকা পালনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

সোমবার (২৪ জুন) ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৬ জুন থেকে। টুর্নামেন্টের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘মাদক বাল্যবিবাহ যৌতুক রুখবোই, স্মার্ট বাংলাদেশ গড়বই’। এই আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে দেশের বিভিন্ন পর্যায়ে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে পারিবারিক, সামাজিক বা রাষ্ট্রীয় পরিসরে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে তাদের সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছে ছাত্রলীগ।

এই লক্ষ্যে পারিবারিক, সামাজিক বা রাষ্ট্রীয় পর্যায়ে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে ভূমিকা রেখেছেন তাদের সম্পর্কে তথ্য প্রদান করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

তথ্য প্রেরণের ঠিকানা :

১. বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয় (২৩, বঙ্গবন্ধু এভিনিউ) ২. ই-মেইল: [email protected] ৩. হটলাইন নাম্বার: ০১৭ ১১ ৪২২ ১৩৭ অথবা ০১৬ ২৮ ৪৭৮ ৯৯১ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্পর্কে আগামী ৩০ জুনের মধ্যে তথ্য প্রেরণের আহ্বান জানানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X