বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের দোটানায় রাখা কাম্য নয়

বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের দোটানায় রাখা কাম্য নয়

দৈনিক কালবেলায় মঙ্গলবার (২৮ নভেম্বর) ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে একক পরীক্ষা অনিশ্চিত’ শিরোনামে প্রকাশিত খবরের বিষয়ে কালবেলার ফেসবুক পেজে (Kalbela Online) পাঠকের মতামত জানতে চাওয়া হয়। এ বিষয়ে পাঠকেরা বিভিন্ন মতামত দিয়েছেন। পাঠকের মতামত থেকে বাছাইকৃত মতামত প্রকাশ করা হলো।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বছর অর্থাৎ ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ‘একক ভর্তি পরীক্ষা’ অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) একটি অধ্যাদেশ তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিল; কিন্তু মন্ত্রণালয় থেকে এখনও এর অনুমোদন দেওয়া হয়নি। অধ্যাদেশের কিছু দিক নিয়ে আপত্তি আছে মন্ত্রণালয়ের। এ কারণে আগামী শিক্ষাবর্ষেও বিশ্ববিদ্যালয়গুলোতে একক ভর্তি পরীক্ষা আয়োজন সম্ভব নয় বলে ধারণা করা হচ্ছে। এইচএসসির ফল প্রকাশের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বক্তব্যের পর এ শঙ্কা আরও ঘনীভূত হয়েছে।

ওই সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, একক ভর্তি পরীক্ষার আয়োজন নিয়ে আমরা আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদি শেষ পর্যন্ত এ বছর একক ভর্তি পরীক্ষার আয়োজন করা সম্ভব না হয়, তবে আগের নিয়মেই ভর্তি পরীক্ষা হবে।

মীর কাসেম লিখেছেন, ‘সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রকমফের নিয়ে শিক্ষার্থীদের অনিশ্চয়তায় রাখা ঠিক নই। তবে আমি বিশ্ববিদ্যালয়গুলোর একক ভর্তি পরীক্ষা না নিয়ে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি, প্রকৌশল ও প্রযুক্তি, কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মতো গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা নেওয়া উপযুক্ত মনে করি। অথবা প্রস্তাবিত এনটিএ-ন্যাশনাল টেস্টিং নামের পৃথক কর্তৃপক্ষ গঠন করে মেডিকেল কলেজের মতো ভর্তি পরীক্ষার সিস্টেম করতে পারে। এইচএসসি রেজাল্ট বের হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের দোলাচলে না রেখে এ ব্যাপারে সরকারের দ্রুত একটি সুষ্ঠু সমাধান বা সিদ্ধান্ত নেওয়া উচিত।

মো. সিরাজুল মনির লিখেছেন, ‘যেখানে সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই সেখানে শিক্ষা নিয়ে তামাশার কোনো দরকার নেই। ভর্তি পরীক্ষা হলেই কি, না হলেই কি! এখনকার শিক্ষা ব্যবস্থা যেই লাউ সেই কদু। তার চাইতে গণহারে ভর্তি করিয়ে ফেললে ঝামেলা মুক্ত হয় ভর্তি পরীক্ষার বিষয়গুলো। এখনকার শিক্ষা ব্যবস্থা প্রাইমারি থেকেই ধ্বংস হয়ে গেছে। এখন বিশ্ববিদ্যালয়ও একই অবস্থা বিরাজমান।’

রাবেয়া বেগম লিখেছেন, ‘আমার মতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একক পরীক্ষা নিশ্চিত করা উচিত। কারণ এর ফলে ফলাফলে কোনো ব্যক্তিমহলের হস্তক্ষেপ করার সুযোগ থাকে না। যোগ্য এবং সঠিক শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পায়।’

আমিনুল খান লিখেছেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোকে একই ভর্তি পরীক্ষায় নিয়ে আসা অযৌক্তিক। ইন্জিনিয়ারিং, সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি, টেক্সটাইল সবগুলোকে একই সাথে আনা অযৌক্তিক। কারণ সকল বিশ্ববিদ্যালয়ে একই ধরনের স্টুডেন্ট প্রয়োজন নেই (সাবজেক্ট এক্সপার্টাইজ এর ভিত্তিতে গরমিল হয়ে গেলে আল্টিমেট গোল অর্জন সম্ভব নয়)।’

শিমু তালুকদার লিখেছেন, ‘বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। আমরা যতই হৈচৈ চিৎকার চেচামেচি করি না কেন, সরকার কিছুই শুনবে না। পাবলিকের মতামত এদের কাছে মূল্যহীন।’

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১০

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১১

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১২

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৩

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৪

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৫

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৬

পর্তুগালের একাদশ ঘোষণা

১৭

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৮

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৯

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

২০
X