ফাহাম আবদুস সালাম
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

গণতান্ত্রিক দেশে ছাত্র রাজনীতি অবশ্যই প্রয়োজন, তবে…

ফাহাম আবদুস সালাম। ছবি : সৌজন্য
ফাহাম আবদুস সালাম। ছবি : সৌজন্য

গণতান্ত্রিক দেশে ছাত্র রাজনীতির একটা প্রয়োজন অবশ্যই আছে। সেটা হলো লিডারশিপ তৈরি। অস্ট্রেলিয়াতে কিংবা ব্রিটেনে বহু জাতীয় নেতা আগে ছাত্র নেতা ছিলেন। যিনি জাতীয় নেতা হবেন - বিশ্ববিদ্যালয় জীবনে তার লিডারশিপের একটা অভিজ্ঞতা হওয়া উচিত। বাংলাদেশে এই ঘটনাটা ঘটে নাই গত ৩০ বছর। তার কারণ ছাত্রদের রাজনীতি একেবারেই লাঠিয়াল বাহিনীর রাজনীতি হয়ে গিয়েছিল।

এই সমস্যার সমাধান আসলে খুবই সহজ। দুটো সিদ্ধান্ত নিলেই লেজুড়বৃত্তি রাজনীতি করা সম্ভব হবে না।

১। ১৯ থেকে ২৬ বছর বয়সের বাইরে ছাত্র রাজনীতি করা যাবে না। করলে তার ছাত্রত্ব বাতিল ও শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। এই নির্দিষ্ট বয়স সীমার বাইরে কারো কোনো ছাত্র সংগঠনের কমিটিতে থাকা কিংবা উপদেষ্টা হওয়া যাবে না। এই অপরাধ সাব্যস্ত করবে পুলিশ বা সরকার - বিশ্ববিদ্যালয় না।

২. যে কোনো দলের যে কোনো পদে থাকলে সেই ছাত্র বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসন সুবিধা পাবে না। তাকে ১ সপ্তাহের মধ্যে হল ছাড়তে হবে।

ইন ফ্যাক্ট - আবাসন সমস্যার একটা মোটামুটি সমাধান করলে আর একাডেমিক ক্যালেন্ডার স্ট্রিক্টলি মেইনটেইন করলে আপনি রাজনীতি করার জন্য ছাত্রদেরকে হারিকেন জ্বালিয়ে খুঁজে পাবেন না। (লেখাটি ফাহাম আবদুস সালামের ফেসবুক থেকে নেওয়া)

ফাহাম আবদুস সালাম: লেখক, এ্যাক্টিভিস্ট

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X