আল আমিন সিকদার শিহাব
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

রেজাল্ট যা-ই হোক, স্বপ্ন দেখা বন্ধ করো না

রেজাল্ট যা-ই হোক, স্বপ্ন দেখা বন্ধ করো না

প্রকাশিত হয়েছে এসএসসি পরীক্ষার ফলাফল। কেউ পেয়েছে গোল্ডেন এ প্লাস। কেউবা পাস করেছে খুব কষ্টে-টেনেটুনে। আবার কেউ কেউ পায়নি কাঙ্ক্ষিত ফলাফল- ফেল করেছে। সবার মুখে এখন একটাই প্রশ্ন : ‘এই রেজাল্ট কি আমার ভবিষ্যৎ নির্ধারণ করবে?’

না। করবে না।

একটা পরীক্ষার ফলাফল কখনোই তোমার সম্পূর্ণ মূল্যায়ন হতে পারে না। জীবনের পথটা বহু বাঁকে গড়া। স্কুলের পরীক্ষায় একটা নম্বর কম পাওয়া বা ফেল করা মানেই জীবন শেষ- এই ধারণা সম্পূর্ণ ভুল।

আমরা অনেক সময় ভুলে যাই, মানুষের জীবনে সফলতা মানে শুধু পরীক্ষার ফল না। সফলতা মানে নিজের লক্ষ্যকে খুঁজে পাওয়া, সেই লক্ষ্যকে ভালোবেসে কঠোর পরিশ্রম করে পৌঁছানো। তুমি হয়তো আজ এ প্লাস পাওনি, হয়ত ফেল করেছ। কিন্তু তাতে কিছু যায় আসে না, যদি তুমি এখন থেকেই ঠিক করো— ‘আমি থামবো না, আমি আবার শুরু করবো।’

প্রতিটি মানুষের জীবনের গল্প আলাদা। কেউ হয়তো ছোটবেলাতেই তার প্রতিভার প্রকাশ ঘটায়, কেউ আবার একটু দেরিতে খুঁজে পায় নিজের জায়গা। তবে একটা সত্যি কথা হলো- যদি তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো, পরিশ্রম করো, তাহলে কোনো রেজাল্টই তোমাকে আটকে রাখতে পারবে না।

বিশ্বজুড়ে হাজারো সফল মানুষের গল্পে একটা বিষয় মিলবে- তারা সবাই জীবনে কখনো না কখনো ব্যর্থ হয়েছে। কেউ পড়াশোনায়, কেউ চাকরিতে, কেউবা ব্যবসায়। কিন্তু তারা কেউই থামেনি। তারা আবার দাঁড়িয়েছে, আবার লড়েছে, আবার জিতেছে। সফলতা কখনোই সোজা পথে আসে না, সেটা গড়ে নিতে হয়।

তাই, আজ যদি তোমার ফল খারাপ হয়েও থাকে, কাঁদো, স্বাভাবিক। হতাশাও হও, মানুষই তো। কিন্তু দয়া করে হাল ছেড় না। জীবনে যে কেউ হেরে যেতে পারে, কিন্তু কেউ যদি নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে রাখে, সে একদিন ঠিকই জয়ী হয়।

পরিবার, সমাজ, বন্ধু- অনেকেই হয়তো আজ তোমাকে নিয়ে হাসাহাসি করবে, কষ্ট দেবে। কিন্তু মনে রেখ, তোমার গল্পটা তুমি লিখবে, তারা নয়। তুমি যদি চাও, আজকের এই ব্যর্থতাই হতে পারে তোমার ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি।

শেষ কথাটা আবার বলি- রেজাল্ট যা-ই হোক, স্বপ্ন দেখা বন্ধ করো না। আজ থেকেই নতুন করে শুরু করো, তোমার নিজের গল্প লেখা।

(লেখক : উপ-পরিচালক, জনসংযোগ বিভাগ, আইইউবিএটি)

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১০

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১১

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১২

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৩

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১৪

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১৬

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৭

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৮

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৯

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

২০
X