কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০৩:৩৮ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৪, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তফার জানাজা বিকেলে

বিএনপির কেন্দ্রীয় নেতা নাদিম মোস্তফা। পুরোনো ছবি
বিএনপির কেন্দ্রীয় নেতা নাদিম মোস্তফা। পুরোনো ছবি

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফার প্রথম জানাজা আজ রোববার (৩০ জুন) বাদ আসর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

এর আগে বেলা ১১টায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল সোমবার (১ জুলাই) তার সংসদীয় আসনে (২টি উপজেলা) সকাল ১০টায় দুর্গাপুর উপজেলা ও বেলা ১১টায় পুঠিয়া এবং বাদ জোহর রাজশাহী মহানগরে নামাজের জানাজা শেষে মরহুম নাদিম মোস্তফাকে পারিবারিক করবস্থানে দাফন করা হবে।

এদিকে নাদিম মোস্তফার মৃত্যুর খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রুহুল কদ্দুস তালুকদার দুলু। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক এই নেতা রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুর আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১০

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১১

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১২

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৩

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৪

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৫

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৬

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৭

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৮

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৯

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

২০
X