কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০৭:৩৪ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

কোটা ইস্যুতে যা বলল জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। গ্রাফিক্স : কালবেলা

সরকারি চাকরিতে বেতন কাঠামোর ৯ম থেকে ১৩তম গ্রেডে (আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির) মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এবার কোটা ইস্যু নিয়ে কথা বলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বর্তমান ক্ষমতাসীন সরকার মেধাবীদের বঞ্চিত করতেই কোটা পদ্ধতি বহাল রেখেছে।

শনিবার (৬ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের খিলগাঁও পূর্ব থানার উদ্যোগে আয়োজিত ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে পদদলিত করতেই তারা আজ ছাত্র-জনতা সকল নাগরিকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে এবং জনগণের পছন্দের সরকার দেশে প্রতিষ্ঠা করতে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে গণআন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, পরিচ্ছন্ন ইমানের জন্য প্রয়োজন পরিচ্ছন্ন ইলমি যোগ্যতা। ইমান যার পরিচ্ছন্ন, আমলও তার পরিচ্ছন্ন হবে। এজন্যই মহান আল্লাহ মানুষের প্রয়োজনে কোরআন নাজিল করে প্রথম বলেছেন ‘ইকরা’ পড় অধ্যয়ন করো। জেনে বুঝে আমলে পরিণত করার অর্থই হচ্ছে পরিপূর্ণ ইমান অর্জন করা। জামায়াতে ইসলামীর রুকনিয়াতকে অর্থবহ করার জন্য কোরআনের জ্ঞান অনুযায়ী তা আমলে বাস্তবায়ন করতে হবে। আমলিয়াতপূর্ণ একজন ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র তৈরি করা সম্ভব হলেই কেবল সবখানে পরিচ্ছন্নতা পরিলক্ষিত হবে।

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও খিলগাঁও পূর্ব থানা আমির আব্দুর রহমান সাজুর সভাপতিত্বে এবং সেক্রেটারি আ জ ম ফারুকের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খিলগাঁও জোন পরিচালক মাওলানা আবু ফাহিম, খিলগাঁও পশ্চিম থানা আমির আব্দুল্লাহ আল আমিন, খিলগাঁও উত্তর থানা আমির আসিফ আদনান, খিলগাঁও মধ্য থানা আমির মাহামুদুর রহমানসহ থানা জোনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১০

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১১

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১২

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৩

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১৪

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১৫

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৬

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৭

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৮

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৯

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

২০
X