কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ১১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ গণতন্ত্রকে লাশ বানিয়ে ফেলেছে : রিজভী

নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে এক আলোচনা সভায় কথা বলেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে এক আলোচনা সভায় কথা বলেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

আওয়ামী লীগ গণতন্ত্রকে লাশ বানিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৭ জুলাই) রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঢাকা মহানগরীর বিভিন্ন থানা কমিটির সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সরকারের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বর্তমানে তারা গণতন্ত্রকে লাশ বানিয়ে ফেলেছে। তারা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে বিভাজন তৈরি করেছে। লুটপাট যেন আওয়ামী লীগের ইশতেহার, কারও জমি দখন যেন তাদের অধিকার। লুটপাট, কালোটাকা, জমি দখলের মানসিকতার দল হলো আওয়ামী লীগ।

তিনি বলেন, বিরোধী দলে থাকলে তারা এক রকম থাকে, আর ক্ষমতায় এলে তারা প্রভূ বনে যায়। তারা সমাজে এমন একটা বিভাজন তৈরি করেছে যে, এখন আওয়ামী লীগ আর বিরোধী দলের মধ্যে কোনো সামাজিক সম্পর্ক পর্যন্ত নেই। আপনারা কয়দিন আগে বাগেরহাট, বরিশালে দেখেছেন বেগম খালেদা জিয়ার মুক্তির সমাবেশ পর্যন্ত করতে দেয়নি।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন- ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, আর চীন উন্নয়নের। গোটা জাতিকে জিম্মি করে তারা ক্ষমতা ধরে রাখতে পারে।

তিনি আরও বলেন, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার মধ্য দিয়ে সরকার ক্ষমতায় টিকে রয়েছে। ডেপুটি স্পিকারের ছেলে দুইশ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে। তার বাবা ওকালতি করে দিন কাটাতেন। এত টাকা হলো কী করে? বেনজীর-আজিজকাণ্ড সামান্য ঘটনা, আরও বড় বড় কাণ্ড আছে। এই সরকারই তাদের মহাদুর্নীতির সুযোগ করে দিয়েছে।

ঢাকা মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব সুভাস চন্দ্র দাসের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাকেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, মহাসচিব তরুণ দে, সিনিয়র ভাইস চেয়ারম্যান অপর্ণা রায় দাস, ভাইস চেয়ারম্যান রমেশ দত্ত প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১০

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১১

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১২

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৩

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৪

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৫

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৬

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৭

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৮

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১৯

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

২০
X