কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

একমঞ্চে আন্দোলন চান ১২ দল নেতা ফারুক রহমান

জাতীয় প্রেস ক্লাবে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক আলোচনা সভায় কথা বলেন ফারুক রহমান। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক আলোচনা সভায় কথা বলেন ফারুক রহমান। ছবি : কালবেলা

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান বলেছেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে আমাদের আন্দোলন চলছে। এই আন্দোলনকে ক্রমেই বেগবান করতে হবে। এ জন্য আগামীতে ডান-বাম সবাইকে নিয়ে একমঞ্চে আন্দোলন করতে হবে। জনসম্পৃক্ত ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় করতে হবে।

মঙ্গলবার (৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক আলোচনা সভায় ফারুক রহমান এসব কথা বলেন।

লায়ন ফারুক রহমান বলেন, গত ৭ জানুয়ারি বিরোধী দলবিহীন একতরফা নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ফের ক্ষমতায় এসেছে। এই সরকারের দুঃশাসনে মানুষ অতিষ্ঠ। তারা সরকারের বিদায় চায়। এখন যদি আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করা না যায়, এই সরকারের ক্ষমতা আরও দীর্ঘায়িত হবে। ফলে মানুষের কষ্ট আরও বাড়বে।

সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এ ছাড়া আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আব্দুস সালাম আজাদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের (মন্টু) সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু প্রমুখ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X