ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০৮:১১ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

টিএসসিতে ছাত্রলীগের সমাবেশে দুই গ্রুপের মারামারি 

কোটা নিয়ে টিএসসিতে আয়োজিত ছাত্রলীগের সমাবেশে দুই গ্রুপের মারামারির ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা
কোটা নিয়ে টিএসসিতে আয়োজিত ছাত্রলীগের সমাবেশে দুই গ্রুপের মারামারির ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা

শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস-পরীক্ষায় ফিরে আসা এবং সরকারি চাকরিতে কোটা ইস্যুর যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, ইতিবাচক ও যুগোপযোগী সমাধানের দাবিতে আয়োজিত ছাত্রলীগের সমাবেশে দুই গ্রুপের মারামারির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ চলাকালে পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী নেতাকর্মী ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সজল কুন্ডুর নেতাকর্মীদের মধ্যে এ মারামারি হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক সৈকতের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

জানা যায়, সমাবেশ চলাকালে ‘ভালো’ জায়গায় দাঁড়ানোর বিষয়কে কেন্দ্র করে হাতাহাতি শুরু হয়। এ সময় ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বক্তব্য দিচ্ছিলেন। এক পর্যায়ে, এক গ্রুপ অন্য গ্রুপকে সোহরাওয়ার্দী উদ্যান গেট পর্যন্ত ধাওয়া করে নিয়ে যায়। পরে ঢাবি সাধারণ সম্পাদক সৈকত নিজে মঞ্চ থেকে নেমে নেতাকর্মীদের আলাদা করেন এবং শান্ত করতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইনান শয়নের হাতে থাকা মাইকটি নিয়ে স্লোগান ধরেন।

ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের শীর্ষ নেতৃত্ব সূত্রে জানা গেছে, রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়ানোকে কেন্দ্র করে ঢাবির শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা মহানগর ছাত্রলীগ দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের ওপর হামলা করে। এ সময় মহানগর দক্ষিণ ছাত্রলীগের অনেকেই মারধরের শিকার হন।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, স্লোগান থামান, স্লোগানের চেয়ে ডিসিপ্লিন জরুরি। আর সেই ডিসিপ্লিনের কি অবস্থা সেটা আমরা দেখেছি। সংগঠনের ডিসিপ্লিন না মানলে আমরা সময়মতো ব্যবস্থা নেব। সংগঠন কারো মামার বাড়ির আবদার নয়। আমরা খোঁজ রাখছি, কাউকে ছাড় দেওয়া হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X