কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদের ন্যায্য দাবি মেনে নিন : খেলাফত মজলিস

খেলাফত মজলিসের লোগো। ছবি : সংগৃহীত
খেলাফত মজলিসের লোগো। ছবি : সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের কয়েকটি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

সোমবার (১৫ জুলাই) এক বিবৃতিতে সংগঠনের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

তারা বলেন, গত ১ জুলাই থেকে শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যে শান্তিপূর্ণ আন্দোলন করছে তা ন্যায়সঙ্গত। কিন্তু শিক্ষার্থীদের এই ন্যায্য দাবিকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী রোববার যে বক্তব্য দিয়েছেন তাতে শিক্ষার্থীরা ক্ষোভে আরও ফুঁসে উঠেছে। পাশাপাশি সরকারদলীয় ছাত্র সংগঠন সোমবার দিনভর আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এতে শতাধিক শিক্ষার্থী জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বিবৃতিতে তারা আরও জানান, আমরা ছাত্রলীগের এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। ছাত্রদের ন্যায্য দাবি কোটা সংস্কার করে মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগের ব্যবস্থা করতে হবে।

বিবৃতিতে স্বাক্ষর করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১০

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১১

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১২

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৩

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৫

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৬

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৮

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৯

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০
X